সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে বাপ কা ব্যাটা! বাবা ঋণগ্রস্থ হয়েও ইডির চোখ এড়িয়ে লন্ডনের প্রাসাদে গিয়ে বসে আছেন৷ ছেলে দিব্য সিনেমা থেকে নেট দুনিয়ায় নিজের নাম মাহাত্ম্য বজায় রাখছেন৷ নিন্দুকরা যাই বলুক, যেনতেন প্রকারেণ শিরোনামে নিজেদের আধিপত্য বজায় রেখে চলেছেন সিদ্ধার্থ মালিয়া৷
ক’দিন আগেই খবর মিলেছিল বাংলার পরিচালক ‘কিউ’-এর ‘ব্রাহ্মণ নমন’ ছবি দিয়ে সেলুলয়েডে পা রাখতে চলেছেন মালিয়াপুত্র৷ আর এবারে টুইটারে পোস্ট করলেন নিজের উন্মুক্ত পশ্চাৎদেশ৷ নিচে নিন্দুকদের জন্য লেখা বিশেষ বার্তা৷

সিদ্ধার্থের এই টুইটে প্রতিক্রিয়ার ঝড় উঠেছে নেট দুনিয়ায়৷ সমালোচনার মুখে পড়ে ছবিটিকে ফেক বলে দাবি করেছেন সিদ্ধার্থের মুখপাত্র৷ ছবিটি বিকৃত করা হয়েছে বলেও দাবি তাঁর৷ নিন্দুকদের দাবি, বিপাকে পড়েই বিকৃতির বাহানা দিচ্ছেন মালিয়া পুত্র৷
সর্বশেষ খবর
-
জুলাইতেই জ্বালানি মানচিত্রে নতুন অধ্যায়, অশোকনগরে শুরু বাণিজ্যিক তেল উত্তোলন
-
মেসির মায়ামিতে নিষ্প্রভ রোনাল্ডো! কলম্বিয়ার বিরুদ্ধে ড্র’য়ে নকআউটে কঠিন লড়াইয়ে পর্তুগাল
-
রেকর্ড বুকে কেন, গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, জিতেও নকআউটে কঠিন লড়াইয়ে ক্রোয়েশিয়া
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার