সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ের নারায়নপুর জেলার বেচার জঙ্গলে পুলিশের গুলিতে নিহত অন্তত ছয় মাওবাদী৷ মাও ডেরা থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র৷ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ও অধাসেনার যৌথ বাহিনী মাওবাদীদের ডেরায় হানা দেয়৷ পুলিশকে দেখেই পাল্টা তীব্র গুলিবর্ষণ করে মাওবাদীরা৷ যৌথ বাহিনীর গুলিতে ছয় মাওবাদী প্রাণ হারায়৷
নারায়নপুরের এসপি অভিষেক মিনা শনিবার জানিয়েছেন, মাওবাদী দমনে বড়সড় সাফল্য পাওয়া গিয়েছে এবছর৷ পুলিশের গুলিতে অন্তত ছয় মাওবাদী মারা গেলেও পাঁচজনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে৷ উদ্ধার হয়েছে ১২ বোরের তিনটি রাইফেল, ৩১৫ বোরের একটি রাইফেল-সহ অন্যান্য আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক৷ অন্যদিকে, ওড়িশা থেকে খবর মিলেছে, এদিন ১০০ জনেরও বেশি মাও সমর্থক মালকানগিরি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে৷
Narayanpur DRG decimated military company No 6 of CPI Maoists killing at least 5 naxals; three 12 bore rifles & one 315 bore rifle recovered
Advertisement— ANI (@ANI_news) November 19, 2016
সর্বশেষ খবর
-
আরটিআইয়ের বাইরে স্বরাষ্ট্র দপ্তর, নির্দেশিকা জারি করেও বাতিল, বিরোধিতার মুখে পিছু হটলেন বিজয়
-
দর্শকদের না-পসন্দ! এবার ‘বিস বস বাংলা’ থেকে ছিটকে গেলেন তাপসকন্যা সোহিনী
-
‘হঠাৎ বিকট শব্দ’, হুড়মুড়িয়ে ভাঙল জানলার কাচ! এবার প্রিমিয়াম রাজধানী এক্সপ্রেসেও ইটবৃষ্টি
-
ঘর মোছার জলে দিন…, পুজোর আগেই বাড়ি থেকে দূর হবে নেগেটিভ এনার্জি
-
শহর ছেয়েছে হোর্ডিংয়ে, সাম্বার ছন্দে পা মেলাতে তৈরি কলকাতা, কী কী থাকছে ভিনিদের প্লেটে