সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাঙ্কের সামনে লম্বা লাইন৷ মানুষের নয় চপ্পলের৷ ছোট-বড়-মাঝারি নানা মাপের চপ্পল৷ প্রায় শ’খানেক চপ্পল তো হবেই একটি ব্যাঙ্কের সামনে৷ প্রত্যেকটিতে টুকরো কাগজে লেখা চপ্পল মালিকের নাম৷ এভাবেই ব্যাঙ্কের সামনে লাইন দিচ্ছেন জয়াপুর গ্রামের মানুষজন৷

বারাণসির এই গ্রামকে দত্তক নিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ যার এক নোট বাতিলের ঘোষণায় তোলপাড় গোটা দেশ৷ বিপাকে পড়ছেন গ্রামের বাসিন্দা শাহরুন্নিসাও (৫৫)৷ নভেম্বর মাসের ২২ তারিখে তাঁর ২০ বছরের কন্যা তাজোর বিয়ে৷ মেয়ের নিকাহর জন্য অনেক টাকা তুলেছিলেন শাহরুন্নিসা৷ এখন প্রায় সবই অচল৷ তাই মা ও মেয়ে সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে৷ জন ধন যোজনায় দু’জনে মিলে ২০,০০০ টাকা তোলা গেলেও অনেকটাই সুরাহা হবে৷
গ্রামের বাকিদেরও কমবেশি একই অবস্থা৷ শীতের শুরুতেই ফসল কাটার সময়৷ এখন কিছু কাঁচা টাকা সাধারণত হাতেই রাখেন কৃষকরা৷ সেই কারণেই বিপাকে পড়েছেন অনেকেই৷ লম্বা লাইন পড়েছে ব্যাঙ্কের সামনে৷ আর লাইন থেকে বাঁচতে এই অভিনব উপায় অবলম্বন করছেন গ্রামবাসী৷
সর্বশেষ খবর
-
হাসিনায় সম্পর্কে কাঁটা, সেই বাংলাদেশের দাবিতে ১৯টি অত্যাধুনিক রেল কোচ পাঠাল ভারত!
-
পায়ে ব্যথা, অথচ সমস্যা লুকিয়ে কোমরে! সায়াটিকার লক্ষণ চিনবেন কীভাবে
-
রস্টারের চাপে ঘুম হয় না! গাঁজার সঙ্গে ঘুমের ওষুধ খেয়ে বিমান চালাতে ওঠেন এয়ার ইন্ডিয়া পাইলট
-
এশিয়াডের আগে সাসপেন্ড টেবিল টেনিস ফেডারেশন, অন্ধকারে খেলোয়াড়দের ভবিষ্যৎ
-
৪৭৫ কিমি পেরিয়ে ‘গেমতুতো’ বন্ধুদের দেখতে এসে বিপদ! গঙ্গারামপুরে লজে পাকড়াও ৩ নাবালক