সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দি মিডিয়াম স্কুলে পড়াশোনা৷ ঠিকঠাক ইংরাজিও বলে উঠতে পারত না ছেলেটা৷ কিন্তু হাল ছাড়তে একদমই নারাজ ছিল৷ সিনেমার সাব-টাইটেল জোরে জোরে উচ্চারণ করত৷ যাতে ইংরাজি উচ্চারণ সঠিক হয়৷ ফল, আজ রাজস্থানের অখ্যাত গ্রামের রাম চন্দ্র (২৬) গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার৷
আমেরিকার সিয়াটেলে গুগলের বিশাল অফিসে বসেন ছেলে, আর বাবা আজও রাজস্থানের সোজাট এলাকায় ট্রাকে হেনা তোলার দিনমজুর হিসেবে কাজ করে চলেছেন৷ না, এর নেপথ্যে রাম চন্দ্রের অবহেলার কোনও কাহিনি লুকিয়ে নেই৷ রয়েছে কাজপাগল একটা মানুষের কাহিনি৷ একদিন যে কাজ পেটে অন্ন জুগিয়েছে, ছেলের পড়াশোনার খরচ কিছুটা হলেও দিয়েছে, সেই কাজের মোহ এই ভাল সময়ে এসেও ছাড়তে পারবেন না তেজারাম (৫০)৷ যতদিন পারবেন, তাই কাজ করে যাবেন তিনি৷
আইআইটি-রুরকি থেকে ডিগ্রি নিয়ে ২০১৩ সালে গুগলে চাকরি পাওয়ার পর পড়াশোনার জন্য নেওয়া লোন শোধ করেছেন৷ বাড়ির কিছু মেরামতির কাজও করেছেন রাম চন্দ্র৷ বাবাকে বহুবার বিশ্রাম নেওয়ার অনুরোধ করেছেন৷ কিন্তু কাজ ছাড়তে নারাজ তেজারাম৷ বাবার এই আদর্শকেই নিজের জীবনের মন্ত্র করে চলছেন রাম৷ মার্কিন মুলুকে থেকেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের মেধাবি পড়ুয়াদের ক্লাস করান৷ যাতে তাঁরা আইআইটি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন৷ নিজের ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করেই ফিরে আসতে চান স্বদেশে৷ সমাজের উন্নতি-যজ্ঞে সঁপে দিতে চান নিজেকে৷
সর্বশেষ খবর
-
তামাক বা নিকোটিন থাকলেই নিষিদ্ধ গুটখা-পান মশলা! জনস্বাস্থ্যে কোন রাজ্যে বড় সিদ্ধান্ত?
-
চারটি জনপ্রিয় প্ল্যান বন্ধ করল এয়ারটেল, গ্রাহকদের খরচ বাড়বে ১৬%!
-
১০ হাজারের বেশি রোজগারে মিলবে না অন্নপূর্ণা! আরও একাধিক শর্ত বাঁধলেন মুখ্যমন্ত্রী
-
প্রকাশ্যে মহিলা ভক্তের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে বিতর্কে নিকিতা! মুখ খুলেই ফের বিস্ফোরণ ঘটালেন নায়িকা
-
মমতার দেওয়া ‘বাংলা’ নয়, ওয়েস্ট বেঙ্গলও নয়, রাজ্যের নাম কী হওয়া উচিত? সংসদে বললেন শমীক