সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতাল থেকে ছাড়া পেলেন সোনিয়া গান্ধী। রবিবার বিকেলে কংগ্রেস নেত্রীকে ছাড়া হয় হাসপাতাল থেকে। তবে বাড়িতে তাঁর চিকিৎসা চলবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
সপ্তাহখানেক আগে দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সোনিয়াকে। দীর্ঘ দিন ধরে কাশি, শ্বাসকষ্ট হচ্ছিল তাঁর। হাসপাতালে ভর্তি করানোর পরেই কংগ্রেস নেত্রীর বুকে সংক্রমণ ধরা পড়ে। তবে কয়েক দিনের চিকিৎসায় সাড়া দিয়েছেন সোনিয়া। অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিনি। সেই কারণে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। তবে বাড়িতে চিকিৎসা চলবে। হাসপাতালের এক আধিকারিক বলেন, “রবিবার বিকেল ৫টা নাগাদ হাসপাতাল থেকে ছাড়া হয় সোনিয়া গান্ধীকে। বাড়িতে তাঁকে চিকিৎসা চালিয়ে যেতে বলা হয়েছে।”
গত ৫ জানুয়ারি সোনিয়াকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। স্যর গঙ্গারাম হাসপাতালের চিকিৎসক অনুপ বসু তাঁর চিকিৎসা করছিলেন। কংগ্রেস নেত্রীর ‘ব্রঙ্কিয়াল অ্যাস্থমা’ ধরা পড়ার পরেই তাঁকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। গত ডিসেম্বরেই ৭৯ বছরে পা দিয়েছেন কংগ্রেস নেত্রী।
সর্বশেষ খবর
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই
-
ওয়ানডে বিশ্বকাপের দলে ঢুকতে কী করতে হবে? এবার ‘ব্রাত্য’ শামির জন্য এগিয়ে এলেন জাহির খান
-
স্বাধীনতা বিষয়ক ক্যুইজে সাভারকরের স্তুতি কেন? সাসপেন্ড শিক্ষক, সরগরম কেরল রাজনীতি
-
‘লক্ষ্মী এল ঘরে’, আনন্দে নাচ প্রপিতামহীর! মাইক বাজিয়ে কন্যারত্নকে ঘরে আনল পরিবার