সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাদব সংসারের মুষল পর্বে ইতি পড়ল না৷ একরকম ব্যর্থই হল মুলায়মের মধ্যস্থতা৷ অনেক চেষ্টা করেও দলের অন্দরে শান্তি ফেরাতে পারলেন না তিনি৷ দলীয় বৈঠকের মঞ্চে প্রকাশ্যেই হাতাহাতিতে জড়ালেন অখিলেশ-শিবপাল৷
রবিবার নিজের মন্ত্রিসভা থেকে কাকাকে ছেঁটেছিলেন অখিলেশ৷ বেশ কিছুদিন ধরে যে অশান্তি চলছিল সপার অন্দরে, তারই চূড়ান্ত পরিণতি ছিল এই সিদ্ধান্ত৷ নির্বাচনের মুখে এই সিদ্ধান্তে যে দলে বড়সড় ভাঙন ধরতে পারে, তা বুঝতে অসুবিধা হয়নি মুলায়মের৷ সোমবার সংকট মেটাতে সকলকে নিয়ে দলীয় বৈঠক করেন তিনি৷ বাবার ধমকে রীতিমতো কাঁদো কাঁদো হয়ে যান অখিলেশ৷ নতুন দল তৈরি করার গুজব উড়িয়ে দিয়ে তিনি জানান, দলই তাঁকে এতদূর এনেছে৷ দল ছেড়ে তিনি কোথাও যাচ্ছেন না৷ নতুন দল তৈরির কোনও প্রশ্নই তাই নেই৷ একই সঙ্গে মুলায়মের সিদ্ধান্ত যে তিনি মেনে নেবেন সে ব্যাপারেও সম্মতি দেন৷ গতকালই অখিলেশে ঘনিষ্টমহল জানিয়েছিল, অমর সিংয়ের কাছের কোনও লোককে মন্ত্রিসভায় রাখতে তীব্র আপত্তি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর৷ তবে এদিনের বৈঠকে মুলায়ম সাফ জানিয়ে দেন, শিবপাল ও অমর সিংকে তিনি দল থেকে বরখাস্ত করবেন না৷ ছেলেকে ঝামেলা মিটিয়ে নিতে হুকুম দেন তিনি৷ অমর সিংকে নিজের ভাই বলে সম্বোধন করে তিনি বলেন, অমর সিংয়ের সমস্ত দোষ তিনি ক্ষমা করে দিচ্ছেন৷ আর এরপরই শিবপালকে আলিঙ্গন করে অখিলেশকে এই সংকটে ইতি টানার নির্দেশ দেন মুলায়ম৷
কিন্তু তাতেও কাজের কাজ কিছু হল না৷ অখিলেশ প্রকাশ্যেই আক্রমণ করেন শিবপালকে৷ তাঁর কাকা যে তাঁকে ঔরঙ্গজেবের সঙ্গে তুলনা করেছেন তাও জানান৷ আর এরপরই অখিলেশের মাইক্রোফোন কেড়ে নেন শিবপাল৷ উপস্থিত সমর্থকদের তিনি বলেন, মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন৷ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ হচ্ছে দেখে সভা ছেড়ে চলে যান ক্ষুব্ধ মুলায়ম৷ ফলে উত্তরপ্রদেশে সপার সংকট আপাতত জিইয়েই থাকল৷
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী