PM Modi

পারদ ৪৫ পার, ভয়ংকর তাপপ্রবাহে সুস্থ থাকতে দেশবাসীকে একগুচ্ছ পরামর্শ প্রধানমন্ত্রীর

ভয়ংকর গরমে পুড়ছে দেশ। রাজধানী দিল্লির তাপমাত্রা ৪৫ ডিগ্রি পার করেছে। জারি হয়েছে হলুদ সতর্কতা। মৌসম ভবনের হিসেব বলছে গত ১৪ বছরের মধ্যে এমন তাপপ্রবাহ দেখেনি দেশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৭, ২০২৬, ১৪:১৩

options
link
পারদ ৪৫ পার, ভয়ংকর তাপপ্রবাহে সুস্থ থাকতে দেশবাসীকে একগুচ্ছ পরামর্শ প্রধানমন্ত্রীর
ভয়ংকর তাপপ্রবাহে সুস্থ থাকতে দেশবাসীকে একগুচ্ছ পরামর্শ প্রধানমন্ত্রীর।

ভয়ংকর গরমে পুড়ছে দেশ। রাজধানী দিল্লির তাপমাত্রা ৪৫ ডিগ্রি পার করেছে। জারি হয়েছে হলুদ সতর্কতা। মৌসম ভবনের হিসেব বলছে গত ১৪ বছরের মধ্যে এমন তাপপ্রবাহ দেখেনি দেশ। গুরুতর এই পরিস্থিতিতে সুস্থ থাকতে দেশবাসীকে একগুচ্ছ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পর্যাপ্ত পরিমাণে জল ও ওআরএস খাওয়ার পাশাপাশি প্রবীণ নাগরিক ও পশু-পাখিদের প্রতি সংবেদনশীল হওয়ার আবেদন করলেন তিনি।

Advertisement

তাপপ্রবাহ মোকাবিলায় ও সুস্থ থাকার টিপস দিয়ে বুধবার এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘ভারতের বিভিন্ন অংশে তাপমাত্রা ব্যাপকভাবে বেড়েছে। এর সঙ্গে সঙ্গে বাড়ছে নানা ধরনের সমস্যা। এই প্রখর গরম সকলের জন্যই অত্যন্ত কষ্টকর। ফলে সকলের কাছে আমার আবেদন সতর্কতা অবলম্বন করুন। বেশি বেশি করে জল খান, বাড়ির বাইরে বেরনোর সময় অবশ্যই জল সঙ্গে রাখুন। অন্যদেরও জল দিয়ে সাহায্য করুন।’ প্রধানমন্ত্রীর বার্তা, এই চরম পরিস্থিতি মোকাবিলায় ছোট ছোট পদক্ষেপ বড় ভূমিকা রাখে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মোদির বার্তা, ‘এই গরম শিশু, বয়স্ক এবং যারা বাইরে কাজ করেন তাঁদের জন্য বিপজ্জনক। অসুস্থতার প্রাথমিক লক্ষণ উপেক্ষা করবেন না, এটা হিটস্ট্রোকের কারণ হতে পারে।’

অতিরিক্ত গরমের জেরে তৈরি হওয়া সমস্যা ও তা মোকাবিলার উপায় বাতলে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘তাপজনিত অসুস্থতার প্রাথমিক লক্ষণ হল, মাথা ঘোরা, বমি বমি ভাব ও অতিরিক্ত ক্লান্তি। আশপাশে কেউ এই ধরনের সমস্যায় অসুস্থ বা দুর্বল হয়ে পড়লে তাঁকে শীতল ও ছায়াযুক্ত স্থানে নিয়ে যান। জল বা ওআরএস দিয়ে সাহায্য করুন। এই গরম শিশু, বয়স্ক এবং যারা বাইরে কাজ করেন তাঁদের জন্য বিপজ্জনক। অসুস্থতার প্রাথমিক লক্ষণ উপেক্ষা করবেন না, এটা হিটস্ট্রোকের কারণ হতে পারে।’ পাশাপাশি প্রিয়জনদের ফোন করে খোঁজখবর নেওয়ারও পরামর্শ দিয়েছেন মোদি। তাঁদের প্রখর দাবদাহে বাড়ির বাইরে না বেরনো ও পর্যাপ্ত বিশ্রামের কথা মনে করিয়ে দেওয়ার বার্তা দিয়েছেন তিনি।

Advertisement

মানুষের পাশাপাশি এই গরমে পশু-পাখিদের প্রতিও যত্নশীল হওয়ার বার্তা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর তরফে। দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর অনুরোধ, ‘আসুন এই গরমে আমাদের চারপাসের পশু-পাখিদেরও যথাযম্ভব সাহায্যের কাত বাড়িয়ে দেই। আপনার বাড়ি, বারান্দা, ছাদ, দোকান বা অফিসের বাইরে রাখা একবাটি জল তৃষ্ণার্ত পাখিদের জীবনরক্ষাকারীর ভূমিকা নিতে পারে।’ এছাড়া এই গরমে দুপুর ১২টা থেকে ৪টে পর্যন্ত যতদুর সম্ভব বাড়ির মধ্যে থাকা, হালকা পোশাক পরা ও পর্যাপ্ত জলপানের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন