অকালি দলের প্রধান তথা পাঞ্জাবের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের (Sukhbir Singh Badal) উপর হামলা! অভিযোগ, মহারাষ্ট্রে একটি গুরুদ্বারের বাইরে কৃপাণ নিয়ে তাঁর উপর চড়াও হন এক নিহাঙ্গ শিখ। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আরও পড়ুন:
সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুর ১টা ৪৫মিনিট নাগাদ নান্দেদের তখত শ্রী হুজুর সাহেব গুরুদ্বারে প্রার্থনা করতে গিয়েছিলেন সুখবীর। তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী তথা অকালি দলের সাংসদ হরসিমরত কৌর বাদলও। অভিযোগ, প্রার্থনা শেষে সিঁড়ি দিয়ে নামার সময় আচমকা এক যুবক কৃপাণ নিয়ে তাঁর উপর হামলা চালায়। এলোপাথাড়ি কোপে রক্তাক্ত হন সুখবীর। তবে সঙ্গে সঙ্গে হামলাকারীকে ধরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। অকালি প্রধানের পেটে এবং হাতে আঘাত লেগেছে বলে খবর। তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন।
জানা গিয়েছে, অভিযুক্তের নাম জসপল সিং। তিনি একজন নিহাঙ্গ শিখ। বিগত দু’বছর ধরে জসপল ওই গুরুদ্বারে কর্মরত। কিন্তু কী কারণে তিনি সুখবীরের উপর হামলা চালালেন, তা এখনও জানা যায়নি। তবে একটি সূত্রের খবর, পুলিশকে জসপল জানিয়েছেন, সুখবীরকে দেখে আচমকা তিনি ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন, সেই কারণেই তিনি হামলা চালান। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আটক করা হয়েছে অভিযুক্তকে। হামলার নিন্দা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘বিকশিত ভারত’ নিয়ে প্রবন্ধ লিখে ১৫ আগস্ট লালকেল্লায় আমন্ত্রিত বাসন্তীর সেলিমা, স্বপ্নপূরণে বাধা অর্থ
-
কিয়ানের হ্যাটট্রিকে স্বস্তি, দু’ম্যাচ পর জয়ে ফিরে সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখল মোহনবাগান
-
সতীর্থর সঙ্গে পরকীয়া! সমকামী ভাইস ক্যাপ্টেনের ‘শাস্তি’র দাবি স্ত্রীর, কী সিদ্ধান্ত নিল অজি বোর্ড?
-
‘মিথ্যে বলছে কর্নাটক নির্বাচন কমিশন’, ভোটার তালিকায় নাম বাদ পড়ায় ফুঁসছেন প্রকাশ রাজ
-
ভগ্নিপতির কাঁধে চেপে গিয়েছিলেন ‘জনতার দরবারে’, চাকরি পেলেন পূর্ব মেদিনীপুরের দিব্যাঙ্গ যুবক