২৪ সপ্তাহের অন্তঃসত্ত্বাকেও গর্ভপাতের নির্দেশ সুপ্রিম কোর্টের

সাধারণত ৬ মাসের গর্ভবতী মহিলাদের গর্ভপাত করা বেশ ঝুঁকিপূর্ণ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৬, ২০১৭, ১৬:০৪

options
link
২৪ সপ্তাহের অন্তঃসত্ত্বাকেও গর্ভপাতের নির্দেশ সুপ্রিম কোর্টের
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় আইন অনুযায়ী, কোনও মহিলা গর্ভবতী হওয়ার ২০ সপ্তাহ পর গর্ভপাত করাতে পারেন না। কিন্তু একটি বিশেষ মামলায় মুম্বইয়ের এক ২২ বছরের যুবতীকে বিশেষ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

Advertisement

সোমবার শীর্ষ আদালতের তরফে জানিয়ে দেওয়া হল, ২৪ সপ্তাহ হয়ে গেলেও গর্ভপাত করতে পারবেন ওই যুবতী। কারণ তাঁর মেডিক্যাল রিপোর্টে দেখা গিয়েছে, যুবতীর গর্ভে বেড়ে ওঠা ভ্রূণের মাথার খুলি নেই। আর মাথার এই বিশেষ অংশ ছাড়া ভ্রূণ কোনওভাবেই পূর্ণতা লাভ করতে পারবে না। এই রিপোর্ট দেখার পরই মুম্বইয়ের যুবতীর গর্ভপাতের ক্ষেত্রে এমন নজিরবিহীন সিদ্ধান্ত নেয় দুই বিচারকের ডিভিশন বেঞ্চ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সাধারণত ৬ মাসের গর্ভবতী মহিলাদের গর্ভপাত করা বেশ ঝুঁকিপূর্ণ। কারণ ২৪ সপ্তাহে অনেকটাই পরিণতি পায় ভ্রূণ। তবে এক্ষেত্রে যুবতীর স্বাস্থ্যের ক্ষতি করতে পারে ভ্রূণটি, বলেই রিপোর্টে জানানো হয়েছে। সেই কারণেই ঝুঁকি সত্ত্বেও গর্ভপাতের নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। পাশাপাশি এসএ ববদে এবং এল নাগেশ্বরা রাওয়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, যে চিকিৎসকরা অস্ত্রোপচার করবেন, তার বিস্তারিত রিপোর্ট যেন তাঁদের কাছে থাকে।

রিপোর্ট দেখার পর সাতজন বিশেষজ্ঞের একটি দল যুবতীকে গর্ভপাতের পরামর্শ দেয়। তারপর থেকে সুপ্রিম কোর্টের নির্দেশের অপেক্ষায় দিন গুণছিলেন যুবতী। অবশেষে সবুজ সংকেত পেলেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.