Supreme Court

‘প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির কাছে যান’, বিচারপতি বর্মার বিরুদ্ধে এফআইআরের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

বিচারপতি বর্মার বাড়িতে প্রচুর নোট উদ্ধার হওয়ার পর থেকেই দেশজুড়ে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২১, ২০২৫, ১৬:১৯

options
link
‘প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির কাছে যান’, বিচারপতি বর্মার বিরুদ্ধে এফআইআরের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এলাহাবাদ হাই কোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে নগদ উদ্ধার কাণ্ডে তদন্ত নিয়ে গুচ্ছ গুচ্ছ বেনিয়মের অভিযোগ। অথচ তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করার আর্জি ফের খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত মামলাকারীদের বলল, এই ধরনের আবেদন করতে হলে, আগে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর কাছে যান।

Advertisement

ম্যাথুস নেদুম্বরা নামের এক মামলাকারী বিচারপতি বর্মার বিরুদ্ধে এফআইআর দায়েরের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানান। তাঁর দাবি ছিল, নিম্ন আদালত বা পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হোক, যাতে ওই বিচারপতির বিরুদ্ধে মামলা দায়ের হয়। কিন্তু শীর্ষ আদালত জানিয়ে দিল, ওই বিচারপতির বিরুদ্ধে মামলা দায়ের করতে হলে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির দ্বারস্থ হতে হবে মামলাকারীকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শীর্ষ আদালতের বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, “বিচারপতি বর্মা সংক্রান্ত যাবতীয় তথ্য ইতিমধ্যেই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছে শীর্ষ আদালত। সেক্ষেত্রে ওই বিচারপতির বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি চাইতে হলে তাঁদের কাছেই যেতে হবে। তাঁরা যদি কোনও পদক্ষেপ না নেন, তাহলে সুপ্রিম কোর্ট বিষয়টি ভাববে।”

Advertisement

উল্লেখ্য, বিচারপতি বর্মার বাড়িতে প্রচুর নোট উদ্ধার হওয়ার পর থেকেই দেশজুড়ে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে। দোলের ছুটি চলাকালীন বিচারপতি বর্মার বাড়িতে আগুন লাগে। তখনই তাঁর বাড়িতে বিপুল পরিমাণ নগদ পান দমকল কর্মীরা। এরপর বিচারপতির বাড়ির কাছে রাস্তা থেকেও পাঁচশো টাকার পোড়া নোট উদ্ধার হয়। এখনও পর্যন্ত ওই অর্থের উৎস জানা যায়নি। শীর্ষ আদালতের বক্তব্য, সুপ্রিম কোর্টের ইন হাউস কমিটি পুরো বিষয়টির তদন্ত করছে। যদি ওই কমিটি মনে করে কোথাও বেনিয়ম হয়েছে, তাহলে আইন আইনের পথে চলবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.