সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দেশজুড়ে বাড়ছে ঘৃণাভাষণের ঘটনা। রাশ টানুন।’ শুক্রবার কেন্দ্রের মোদি সরকারকে এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে একটি কমিটি গঠনের নির্দেশও দিয়েছে দেশের শীর্ষ আদালত।
জানা গিয়েছে, শাহিন আবদুল্লা নামে এক সাংবাদিক সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করেছিলেন। যেখানে তিনি আবেদন জানিয়েছিলেন, শীর্ষ আদালত যেন কেন্দ্রকে ঘৃণাভাষণ বন্ধে পদক্ষেপ করার নির্দেশ দেয়। কারণ এই ধরনে ভাষণে হিংসা ছড়ায়। যার ফলে দেশ জুড়ে কোনও সম্প্রদায়ের মানুষদের হত্যা করা হয়, তাঁদের মিটিং মিছিল বয়কট করা হয়। কয়েকদিন আগেই হরিয়ানার সাম্প্রদায়িক দাঙ্গায় প্রাণ হারিয়েছেন ছ’জন।
এই প্রেক্ষিতে বিচারপতি সঞ্জীব খন্না ও এস ভি এন ভাট্টির বেঞ্চ জানায়, সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি থাকা প্রয়োজন। সুপ্রিম কোর্ট বলে, “সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি থাকা উচিৎ। এর জন্য সকলকেই দায়িত্বশীল হতে হবে। তাই কোনও ক্ষেত্রেই ঘৃণাভাষণ কাম্য নয়।”
[আরও পড়ুন: গণপিটুনিতে খুনে মৃত্যুদণ্ড! নতুন আইন আনছে মোদি সরকার]
প্রসঙ্গত, গত মাসে হরিয়ানার গুরুগ্রামের নুহ-তে ‘ব্রিজ মন্ডল জলাভিষেক যাত্রা’র আয়োজন করেছিল বিশ্ব হিন্দু পরিষদ। গুরুগ্রাম-আলোয়ার হাইওয়েতে মিছিলে বাধা দেয় একদল যুবক। তাঁরা মিছিল লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। তার জেরেই তুমুল অশান্তি শুরু হয়। গুলি চালানর ঘটনা ঘটে। হামলা চালানো হয় ধর্মীয় স্থানেও। হিংসা কবলে প্রাণ হারান ছয় জন।
[আরও পড়ুন: ‘খলিস্তানি সন্ত্রাস’ নিয়ন্ত্রণে তহবিল ব্রিটেনের, ভারতের চাপেই পদক্ষেপ?]
সর্বশেষ খবর
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর
-
জলে ভেসেই ইউএসজি, রক্ত পরীক্ষা! দুর্গম দ্বীপ থেকে হাসপাতালে নিয়ে আসবে ফ্লোটিং অ্যাম্বুল্যান্স
-
শুধু ব্রাজিল নয়, বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত! মেগা পরিকল্পনা ফেডারেশনের
-
বাতিল নিয়োগ! ‘চাইলে বিয়ে ভাঙতে পারো’, চাকরি হারানোর আশঙ্কায় স্ত্রীকে বললেন ঝাড়খণ্ডের যুবক