Three language policy

‘নবম শ্রেণির চাপের মধ্যে কেন তিন ভাষা বাধ্যতামূলক?’, সিবিএসইকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

কেন্দ্রের শিক্ষানীতির বিরোধিতা না করার পরামর্শ তামিলনাড়ু প্রশাসনকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৬, ২০২৬, ১৬:৫২

options
link
‘নবম শ্রেণির চাপের মধ্যে কেন তিন ভাষা বাধ্যতামূলক?’, সিবিএসইকে প্রশ্ন সুপ্রিম কোর্টের
ফাইল চিত্র।

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) (CBSE) নবম শ্রেণি থেকে ছাত্রছাত্রীদের জন্য তিনটি ভাষার অধ্যয়ন বাধ্যতামূলক করেছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলল। শীর্ষ আদালত জানিয়েছে, নবম শ্রেণি থেকেই বোর্ড পরীক্ষার চাপ পড়তে থাকে পড়ুয়াদের উপরে। সেক্ষেত্রে তিন ভাষা শিক্ষা বাধ্যতামূলক করে চাপ আরও বাড়ানোর অর্থ কী। পাশাপাশি তামিলনাড়ু প্রশাসনকে সুপ্রিম কোর্টের পরামর্শ, কেন্দ্রের শিক্ষানীতির বিরোধিতা না করার।

Advertisement

প্রতি জেলায় জওহর নবোদয় বিদ্যালয় প্রতিষ্ঠার যে নির্দেশ মাদ্রাজ হাই কোর্ট দিয়েছিল তারই বিরোধিতা করে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে মামলা। যার শুনানি ছিল এদিন। আর তখনই বিচারপতি নাগারত্ন প্রশ্ন তোলেন, কেন নবম শ্রেণিতে একটি নতুন ভাষা শিক্ষা চালু করা হবে। বিচারপতি নাগারত্ন মন্তব্য করেন, দশম শ্রেণির বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই উল্লেখযোগ্য পড়াশোনার চাপের মধ্যে থাকে। তিনি বলেন, ”নবম শ্রেণিতে খুব চাপই থাকে। কেন আপনারা নবম শ্রেণিতে নতুন ভাষা শিক্ষা চালু করছেন? আপনারা সেটা ষষ্ঠ শ্রেণিতে এটা চালু করতে পারতেন।” সেই সঙ্গেই কেন্দ্রের কাছে তাঁর আর্জি, এই নীতি চালুর সময়টা নতুন করে বিবেচনা করা হোক।

Advertisement

শীর্ষ আদালত জানিয়েছে, নবম শ্রেণি থেকেই বোর্ড পরীক্ষার চাপ পড়তে থাকে পড়ুয়াদের উপরে। সেক্ষেত্রে তিন ভাষা শিক্ষা বাধ্যতামূলক করে চাপ আরও বাড়ানোর অর্থ কী। পাশাপাশি তামিলনাড়ু প্রশাসনকে সুপ্রিম কোর্টের পরামর্শ, কেন্দ্রের শিক্ষানীতির বিরোধিতা না করার।

তাঁর কথায়, ”সরকারের কাছে অনুরোধ, নবম শ্রেণিতে তৃতীয় কোনও ভাষা রাখবেন না। সিবিএসই, আইসিএসই বা রাজ্য বোর্ড— দশম শ্রেণি হল বোর্ড পরীক্ষার বছর। তাই অষ্টম শ্রেণি শেষ হওয়ার পর থেকেই কিন্তু পড়াশোনার চাপ শুরু হয়ে যায়।” সেই সঙ্গেই তিনি জানান, তার চেয়ে মাঝামাঝি সময়েই এটা চালু করা যায়। আর এই প্রসঙ্গে নিজের ছোটবেলার কথাও তুলে ধরেন। জানান, তাঁদের সময়ে মাঝামাঝি সময়ে তিন ভাষা শিক্ষা চালু হয়েছিল বলে তাঁর সুবিধা হয়েছিল নতুন ভাষা শিক্ষা করতে।

Advertisement

সেই সঙ্গেই এদিন তামিলনাড়ু সরকারের বিরোধিতার প্রসঙ্গেও মন্তব্যও করেন বিচারপতি। তিনি বলেন, ”রাজ্যের নিজস্ব ভাষা শেখাতে হবে, ইংরেজি শেখাতে হবে এবং এর পাশাপাশি অন্য কোনও তৃতীয় ভাষা শেখাতে হবে। এতে হিন্দির কথা বলা হয়নি। আপনারা হিন্দি চান না, কিন্তু যদি সেটি সংস্কৃত হয়, তবে সমস্যা কোথায়?” সেই সঙ্গেই তিনি বলেন, ”আপনাদের নিজস্ব শিক্ষা ব্যবস্থা থাকতে পারে। কিন্তু কেন্দ্রীয় বিদ্যালগুলির বিরোধিতা করতে পারেন না। কেন্দ্রীয় সরকার বলেই বিরোধিতা করতে হবে, এমন মনোভাব রাখবেন না।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.