সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা দেশে গোহত্যা নিষিদ্ধ করার জনস্বার্থ মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে দেশের শীর্ষ আদালত শুক্রবার জানিয়ে দেয়, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কোনও রাজ্যের গোহত্যা বিষয়ক আইনে হস্তক্ষেপ করবে না সু্প্রিম কোর্ট।
(নিষিদ্ধ করা হোক ‘রইস’, দাবি শিব সেনা-বিশ্ব হিন্দু পরিষদের)
এদিন সুপ্রিম কোর্ট মামলার শুনানিতে জানায়, কোনও রাজ্য গোহত্যা নিষিদ্ধ করতে পারে আবার নাও করতে পারে। এই বিষয়ে রাজ্যের ব্যাপারে হস্তক্ষেপ করবে না আদালত। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয় দেশের সব রাজ্যে গোহত্যা নিষিদ্ধ করার আবেদন জানিয়ে। কিন্তু এদিন সেই মামলা খারিজ করে দেয় শীর্ষ আদালত। যদিও মামলাকারী বিনীত সহায়কে আদালত জানিয়েছে, ইতিমধ্যেই আন্তঃরাজ্য গরু পাচার বন্ধ করার জন্য সমস্ত রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে।
(দুধের শিশুকে সিঁড়ি থেকে ছুঁড়ে ফেলল মা!)
(কাশ্মীরে তুষারধসে মৃত জওয়ানের সংখ্যা বেড়ে ১৪)
(বিজেপির সঙ্গে সম্পর্কে ইতি, একলা চলার নীতি শিব সেনার)
সর্বশেষ খবর
-
মহানায়কের জন্ম শতবর্ষে বর্ণাঢ্য আয়োজনে মুখ্যমন্ত্রী শুভেন্দু, রাজ্যজুড়ে ৪ দিনব্যাপী উত্তম-স্মরণ
-
এল নিনোয় বৃষ্টির ঘাটতি দেশে, বাংলায় বর্ষণ বেশি
-
ভোররাতে ক্যামাক স্ট্রিটের অফিসে দুষ্কৃতী তাণ্ডব! ভিডিও পোস্ট করে অভিযোগ অভিষেকের
-
হরমুজ এবার ট্রাম্প প্রণালী! ইরানের সঙ্গে উত্তেজনার মাঝেই গর্জন মার্কিন প্রেসিডেন্টের
-
কখনও জলে ডুবে, কখনও ঠায় শুয়ে, আচমকা কী হল ‘রামলালে’র?