Queer people

সন্তান দত্তক নিতে পারবেন না সমকামী যুগলরা, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

সমলিঙ্গ বিবাহে সম্মতি দেয়নি শীর্ষ আদালত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৭, ২০২৩, ১৪:০০

options
link
সন্তান দত্তক নিতে পারবেন না সমকামী যুগলরা, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমলিঙ্গ বিবাহে সম্মতি (Same Gender Marriage) দেয়নি শীর্ষ আদালত। যদিও মঙ্গলবার সমলিঙ্গে বিবাহ আইন মামলায় রায় ঘোষণা করতে গিয়ে কার্যত সমলিঙ্গ সম্পর্ককে স্বীকৃতিই দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। কিন্তু সেই সঙ্গে এও জানিয়ে দেওয়া হয়েছে সমকামী যুগলরা সন্তান দত্তক নিতে পারবেন না।

Advertisement

এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ ৩:২ রায় দিয়ে এদিন জানিয়ে দিয়েছে LGBTQIA সম্প্রদায়ের কোনও অবিবাহিত যুগল দত্তক নিতে পারবেন না। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি সঞ্জয় কৌল সমকামী যুগলদের দত্তক নেওয়ার পক্ষে রায় দিলেও বাকি তিন বিচারপতি রবীন্দ্র ভাট, হিমা কোহলি ও পি এস নরসিমহা বিপক্ষে মত দেন।

Advertisement

[আরও পড়ুন: সমলিঙ্গ বিবাহে সম্মতি নয় এখনই, সরকারের উপর সিদ্ধান্ত ছাড়ল সুপ্রিম কোর্ট]

চন্দ্রচূড়কে এদিন বলতে শোনা যায়, ”শুধুমাত্র বিবাহিত বিষমকামী দম্পতিরাই সন্তানকে স্থিতিশীলতা দিতে পারে তা প্রমাণ করার জন্য রেকর্ডে কোনও তথ্য নেই।” কিন্তু শেষপর্যন্ত ভোটাভুটিতে পিছিয়ে পড়ার ফলে সমকামী যুগলদের দত্তক নেওয়ার অধিকার দেওয়া হল না।

Advertisement

প্রসঙ্গত, বিপরীত লিঙ্গের বিবাহ আইনের প্রসঙ্গ টেনে এদিন প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, “বিবাহ নামক প্রতিষ্ঠানটি কোনও অনড়, অটল বিষয় নয়। বিবাহে বিবর্তন আসে।” আরও বলেন, “বিবাহ বর্তমানে যে স্বীকৃতি পেয়েছে, তা সম্ভব হত না আইন না থাকলে।’’ পাশাপাশি পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দেয়, আদালত আইন তৈরি করতে পারে না। কিন্তু আইনের ব্যাখ্যা দিতে পারে। এতএব সমলিঙ্গ বিবাহকে আইন করার বিষয়ে সরকারকেই অগ্রসর হতে হবে।

[আরও পড়ুন: উত্তরপ্রদেশের সাবান তৈরির কারখানার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৪]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.