সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোট গাড়ির চালকদের জন্য সুখবর। এবার কোনওরকম ‘আপগ্রেডেশন’ ছাড়াই ছোট পণ্যবাহী গাড়ি বা যাত্রীবাহী ভাড়ার গাড়ি চালাতে পারবেন ছোট গাড়ির লাইসেন্সপ্রাপ্ত চালকরা। এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
বুধবার সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দিল, LVM অর্থাৎ হালকা মোটর যান চালকের লাইসেন্সপ্রাপ্তরা এবার থেকে পণ্যবাহী গাড়ি এবং যাত্রীবাহী ভাড়ার গাড়িও চালাতে পারবেন। তবে সেক্ষেত্রে বেঁধে দেওয়া হয়েছে ওজনের সীমা। LVM লাইসেন্সধারীরা ৭,৫০০ কেজি পর্যন্ত ওজনের পণ্যবাহী গাড়ি চালাতে পারবেন। অর্থাৎ পণ্য এবং গাড়ির সম্মিলিত ওজন ৭.৫০০ কেজি না ছাড়ালে আলাদা করে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে না। লাইটওয়েট ভেহিকেল চালানোর লাইসেন্স থাকলেই চলবে।
বিচারপতি হৃষিকেশ রায়, বিচারপতি পিএস নরসিমা, বিচারপতি পঙ্কজ মিথাল এবং বিচারপতি মনোজ মিশ্র এদিন জানান, পথ নিরাপত্তা বিশ্বব্যাপী একটি গুরুতর সমস্যা৷ শুধু ভারতেই সড়ক দুর্ঘটনার কারণে ১.৭ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে৷ কিন্তু কোনও তথ্য বা কোনও অভিজ্ঞতাই প্রমাণ করতে পারেনি যে এই দুর্ঘটনার জন্য দায়ী LVM লাইসেন্সধারীরা। সুপ্রিম কোর্ট জানিয়েছে, মালবাহী যানবাহন চালানোর জন্য অতিরিক্ত যোগ্যতার প্রয়োজনীয়তা শুধুমাত্র সেই সমস্ত যানের ক্ষেত্রেই, যেগুলোর ওজন ৭,৫০০ কেজির বেশি।
এর আগে ২০১৭ সালেও একইরকম রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। বস্তুত সেই সিদ্ধান্তেই অনড় রইল শীর্ষ আদালত। এর মধ্যে কেন্দ্র সরকারও মোটর ভেহিকেল অ্যাক্ট সংশোধনে উদ্যোগী হয়েছে। এই মামলার শুনানি চলাকালীনই অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটারমানি আদালতে জানিয়েছেন, ভেহিকেল আইন সংশোধনের কাজ প্রায় শেষ। যদিও এই সংশোধনীগুলো এখনও সংসদে পাশ করানো যায়নি।
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের