সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন অসুস্থ ছিলেন৷ ফিরেই স্বমহিমায় সুষমা স্বরাজ৷ ফের এক প্রবাসী ভারতীয়কে দেওয়া কথা রাখলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী৷ দুবাইয়ের যন্ত্রণাময় জীবনকে পিছনে ফেলে ঘরে ফিরে এলেন ৪৮ বছরের জগন্নাথন সেলভারাজ৷
পেটের তাগিদেই দুবাই গিয়েছিলেন তামিলনাড়ুর তিরুচিরাপ্পল্লির বাসিন্দা জগন্নাথন৷ কিন্তু সেখানে তাঁকে ক্রীতদাসে পরিণত করা হয়েছিল৷ সব ছেড়ে বাড়ি ফিরতে চেয়েছিলেন তিনি৷ নিজের মুক্তি চেয়ে দুবাইয়ের এক আদালতে মামলা করেছিলেন জগন্নাথন৷ দুই বছর ধরে সেই মামলা চলে৷ এই মামলার জন্য পায়ে হেঁটে যাতায়াত করতে হয়েছে জগন্নাথনকে৷ দুই বছরে প্রায় ১০০০ কিলোমিটার রাস্তা হেঁটে ফেলেছিলেন তিনি৷ থাকতে হয়েছে পার্কেও৷ তাও দেশে ফেরার অনুমতি মেলেনি৷ এমনকী নিজের মায়ের শেষকৃত্যেও সামিল হতে পারেননি তিনি৷
জগন্নাথনের এই কাহিনি প্রকাশ্যে আনে দুবাইয়ের খলিজ টাইমস নামে এক সংবাদপত্র৷ বিষয়টি জানার পরই গত সপ্তাহের সুষমা টুইট করে জানিয়েছিলেন, দুবাইয়ের ভারতীয় দূতাবাসের সঙ্গে কথা বলে জগন্নাথনকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে৷ সেই চেষ্টায় তিনি সফল হয়েছেন৷ এই কথা মঙ্গলবার ফের টুইট করে জানিয়ে দিলেন বিদেশমন্ত্রী৷ অবশেষে ঘরে ফিরেছেন জগন্নাথন সেলভারাজ৷
সর্বশেষ খবর
-
বাপ কা বেটি! বিশেষ সম্মান গম্ভীরকন্যাকে, মেয়ের সাফল্যে কী বললেন ভারতের কোচ?
-
ভালোবাসার প্রমাণ রাখার মরিয়া চেষ্টা, প্রেমের জোয়ারে ধ্বংস মামা-ভাগ্নের সৌন্দর্য
-
নজরে ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা! দ্রুত সেবক-রংপো রেল প্রকল্পের কাজ শেষের আর্জি সাংসদের
-
‘বাবা ভুল করেছে, প্রায়শ্চিত্তও…’, বিগ বস বাংলার গ্র্যান্ড ওপেনিংয়ে চোখে জল তাপসকন্যা সোহিনীর
-
চিপস-ঠান্ডা পানীয়ে ‘বিষ’, তবু লোভ সামলাতে পারছেন না? এবার প্রতি প্যাকেটে থাকবে বিপদবার্তা!