সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আম আদমির সাহায্যে প্রায় সবসময়ই উপস্থিত কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ টুইটেই বহু মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন৷ ভারতীয়দের পাসপোর্ট, ভিসা ও এম্ব্যাসি সংক্রান্ত বিষয়ে যে কেউ যে কোনও সমস্যায় ভরসা তিনিই৷ কিন্তু মন্ত্রীর ভদ্রতার সুযোগ নিয়ে অকারণই টুইট করতে শুরু করেছেন কিছু টুইটার ব্যবহারকারী৷
রবিবার মার্কিন মুলুকের এক ভারতীয় নিজের স্ত্রী’র দ্রুত পাসপোর্টের জন্য টুইট করে সুষমার কাছে আবেদন জানান৷ রসিক সুষমাও কম যান না৷ টুইটে ব্যক্তিকে মজা করে মন্ত্রী লিখেছেন, “বনবাস দ্রুত শেষ হয়ে যাওয়া উচিত৷” আর দম্পতির বনবাস দ্রুত শেষ করার জন্য বিদেশমন্ত্রকের আধিকারিকদের টুইটার মারফত সজাগ করেন সুষমা৷
Ohh ! This banwas should end soon. @CPVIndia https://t.co/w4cqRYTMis
Advertisement— Sushma Swaraj (@SushmaSwaraj) January 8, 2017
কিন্তু সুষমা এবং প্রবাসী ভারতীয়র মধ্যে যখন টুইটের আদানপ্রদান হচ্ছে তখনই অপর এক ব্যক্তি নিজের জীবনের সমস্যা দূর করতে বিদেশমন্ত্রীর সাহায্য চেয়ে বসলেন৷ স্মিত রাজ নামের এক ব্যক্তি টুইট করে মন্ত্রীকে জানান, তিনি এবং তাঁর স্ত্রী চাকরিসূত্রে একে অপরের থেকে অনেকটা দূরে থাকেন৷ তাঁর স্ত্রী রেলমন্ত্রকে কর্মরত বলেও জানান তিনি৷ টুইটে স্ত্রীর বদলির আবেদনও করেন তিনি৷ কিন্তু ব্যক্তির এই ধরনের টুইটে মনে হয় বেশ বিরক্তই হয়েছেন বিদেশমন্ত্রী৷ জানিয়েছেন, তাঁর দপ্তরে যদি স্মিত রাজ এবং তাঁর স্ত্রী কাজ করতেন, তবে এমন দাবি করার জন্য তাঁদের শাস্তিস্বরূপ সাসপেন্ড করে দিতেন তাঁদের৷ যদিও টুইটে বিরক্তি প্রকাশ করার পরও মন্ত্রী রেলমন্ত্রককে টুইটে ট্যাগ করেছেন এবং বিষয়টি সম্পর্কে আলোকপাত করেছেন৷
@SushmaSwaraj Can u plz help us in ending our banwas in India? My wife is in Jhansi Rly employee and I work in Pune in IT. Been a year+.
— Smit Raj. (@smitraj07) January 8, 2017
সর্বশেষ খবর
-
বাপ কা বেটি! বিশেষ সম্মান গম্ভীরকন্যাকে, মেয়ের সাফল্যে কী বললেন ভারতের কোচ?
-
ভালোবাসার প্রমাণ রাখার মরিয়া চেষ্টা, প্রেমের জোয়ারে ধ্বংস মামা-ভাগ্নের সৌন্দর্য
-
নজরে ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা! দ্রুত সেবক-রংপো রেল প্রকল্পের কাজ শেষের আর্জি সাংসদের
-
‘বাবা ভুল করেছে, প্রায়শ্চিত্তও…’, বিগ বস বাংলার গ্র্যান্ড ওপেনিংয়ে চোখে জল তাপসকন্যা সোহিনীর
-
চিপস-ঠান্ডা পানীয়ে ‘বিষ’, তবু লোভ সামলাতে পারছেন না? এবার প্রতি প্যাকেটে থাকবে বিপদবার্তা!