সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে রাঁধে সে চুলও বাঁধে৷
অকারণ অজুহাত দিয়ে নারী যে কাজে ফাঁকি দেন না, তা এই ছবি নিঃসন্দেহে স্পষ্ট করে দেয়৷
পুণের বাসিন্দা স্বাতী চিতলকর কাজ করেন সিন্ডিকেট ব্যাঙ্কে৷ ছোট্ট ছেলের ধুম জ্বর৷ কিন্তু মাকে ছাড়া সে অন্য কারও কাছে থাকতে রাজি নয়৷ তাই তাকে বাড়িতে রেখে আসতে পারেননি স্বাতী৷ অগত্যা ছেলেকে নিয়েই হাজির হন কর্মস্থলে৷ বাচ্চার গা জ্বরে পুড়ে যাচ্ছে৷ তা সত্ত্বেও তাকে মাটিতে শুইয়ে রেখে অফিসের কাজ করে যাচ্ছেন স্বাতী৷ ছেলের কথা ভেবে কি একদিন ছুটি নেওয়া যেত না? হয়তো যেত৷ কিন্তু একটি লোন পাস করানো অত্যন্ত জরুরি ছিল৷ তাই শত অসুবিধা সত্ত্বেও অফিসে আসা৷
গত মঙ্গলবার নিজের ফেসবুক পেজে এই ছবি পোস্ট করেছেন স্বাতী নিজে৷ তাঁর উদ্দেশ্য একটাই৷ লোকসভায় গিয়ে যে সব মন্ত্রীরা প্রায়ই বসে বসে ঘুমিয়ে পড়েন, তাঁরা যেন এই ছবি থেকে শিক্ষা গ্রহণ করেন৷ ইচ্ছা থাকলেই যে উপায় হয়, সে প্রবাদ বাক্য তো নতুন নয়৷ তবু দেশের মন্ত্রীদের সে কথা আরও একবার মনে করিয়ে দিলেন স্বাতী৷
কর্মক্ষেত্রে তাঁর এই নিষ্ঠা নিঃসন্দেহে অনেককে অনুপ্রেরণা দেবে৷ কিন্তু মন্ত্রীদের কান পর্যন্ত সত্যিই কি এই বার্তা পৌঁছল? কে জানে৷
সর্বশেষ খবর
-
‘শুধরে যাও, নাহলে…’, নাম না করে রাষ্ট্রসংঘে ফের ‘সন্ত্রাসী’ পাকিস্তানকে তুলোধোনা জয়শংকরের
-
পুরভোটের আগে ফের সাংগঠনিক রদবদল বঙ্গ বিজেপিতে, বড় দায়িত্বে সজল
-
ভিনিসিয়াস-নুনেজদের স্বাগত জানাতে সেজে উঠছে যুবভারতী
-
রাষ্ট্রসংঘে মহানাটক! ইরানের দূতকে রহস্যময় উপহার দিতে গেলেন ইজরায়েলের প্রতিনিধি, তারপর…
-
২৪ দিনে ৫৫ নবজাতকের মৃত্যু! বিতর্কে কী বলছে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল?