সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সবচেয়ে বড় দুর্গা’ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিল কলকাতার এক পুজো সংগঠন৷ দেশ ছাপিয়ে গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল বিশ্বের সবচেয়ে বড় দুর্গার খবর৷ এবার সংবাদের শিরোনামে উঠে এলেন দেবীর ছেলে, অর্থাৎ গণেশ৷
ইতিমধ্যেই ধুমধাম করে গোয়া ও মহারাষ্ট্রে গণেশ পুজোর বিসর্জন সম্পন্ন হয়েছে৷ কিন্তু গোয়ার একটি বিশেষ সিদ্ধিদাতা মূর্তি বিসর্জনের পরও রয়ে গেলেন৷ কীভাবে? যুব নামের একটি স্বেচ্ছাসেবি সংস্থা একটি ১২ ফুট উচ্চতার পরিবেশবান্ধব গণেশ তৈরি করেছিল৷ মাটি নয়, গণেশটি বানানো হয়েছে শুধুমাত্র দেশলাই কাঠি দিয়ে৷ আর সেই সুবাদেই এই প্রতিমা ভারতের রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছে৷ ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ম্যানেজমেন্টের সদস্য শেফালি সিং এই খবর নিশ্চিত করেছেন৷

স্বেচ্ছাসেবি সংস্থাটির দাবি, এটিই সবচেয়ে বড় পরিবেশবান্ধব গণেশ৷ মোট ৩০ হাজার দেশলাই কাঠি দিয়ে তৈরি হয়েছে এই মূর্তি৷ তাদের আশা, এবার লিমকা বুকেও স্থান পাবে তাদের এই ‘স্পেশ্যাল’ সিদ্ধিদাতা৷
সর্বশেষ খবর
-
দুই সন্তানের বাবার সঙ্গে প্রেম, বচসার জেরে বিধবা প্রেমিকাকে কোপাল যুবক! উলুবেড়িয়ায় হুলস্থুল
-
‘SIR সম্পূর্ণ বেআইনি’, এবার জ্ঞানেশের বিরুদ্ধে একজোট হওয়ার ডাক মোদির প্রাক্তন মন্ত্রীর
-
৬ মাসের মধ্যে মিটবে দাবি! মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সল্টলেকে অবস্থান প্রত্যাহার আইসিটি শিক্ষকদের
-
চায়ের সঙ্গে ‘টা’ না হলে পুজোর আড্ডা জমে? রইল চিকেনের রকমারি স্ন্যাকসের রেসিপি
-
বচসার পরেই সহকর্মীর গুলিতে ঝাঁজরা, কাশ্মীরে নিহত ৪ সিআইএসএফ জওয়ান