তিন বছরের এক শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক পরিযায়ী শ্রমিকের বিরুদ্ধে। নারকীয় এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamil Nadu) তিরুভাল্লুরল জেলায়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় খুদের। এই ঘটনার পরই রাজ্যে নারী-শিশুদের বিরুদ্ধে অপরাধ বৃদ্ধি নিয়ে শাসক টিভিকে-কে তোপ দেগেছে ডিএমকে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, শিশুটি এবং তার পরিবার বিহার থেকে এসেছিলেন। গুম্মিদিপুন্ডির সিপকোট শিল্পাঞ্চল এলাকায় তারা বসবাস করত। অভিযোগ, রবিবার রাতে শিশুটি তার বাড়ির কাছেই খেলছিল। সেই সময় স্থানীয় এক যুবক বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে কিছুটা দূরে একটি জঙ্গলে নিয়ে যান। শুনশান এলাকায় রাতের অন্ধকারে তাকে যৌন নির্যাতন করেন। এরপরই সেখান থেকে চম্পট দেন তিনি। পরে এক মহিলা গুরুতর জখম অবস্থায় খুদেটিকে উদ্ধার করে। ঘটনাটিকে কেন্দ্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ। নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করানো হলে সেখানেই তার মৃত্যু হয়।
ঘটনার তদন্তে নেমে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। জানা গিয়েছে, তিনিও বিহারের বাসিন্দা। পেশায় একজন শ্রমিক। তাঁর বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। রাজ্যে নতুন সরকার আসার পরই শিশু এবং মহিলাদের বিরুদ্ধে অপরাধ ক্রমেই বেড়ে চলেছে, যা নিয়ে বিজয়ের টিভিকে-কে তোপ দেগেছে ডিএমকে।
সর্বশেষ খবর
-
১০৮ জন উদ্ধার হলেও এখনও নেপালে নিখোঁজ ২৭৫ ভারতীয়, জানাল বিদেশমন্ত্রক
-
গাড়ি থামিয়ে জোর করে টাকা আদায়! সাসপেন্ড কলকাতা পুলিশের দুই কর্মী
-
অশোকনগরে শুরু তেল উৎপাদন, তৃণমূলকে দুষে শমীক লিখলেন, ‘শক্তিশালী হোক বাংলার অর্থনীতি’
-
স্মার্টওয়াচ অতীত, শরীরের খুঁটিনাটি হিসেব রাখবে অত্যাধুনিক ‘টেম্পল’, কবে আসছে ভারতের বাজারে?
-
পঞ্চায়েত দুর্নীতিতে জিরো টলারেন্স! ‘কাউকে ছাড়া হবে না’, কড়া বার্তা মন্ত্রী দিলীপের