Vijay

বিজয়কে সমর্থন জয়ললিতার দলের ২৫ বিধায়কের! তামিলনাড়ুতে আস্থা ভোটে জয়ী নয়া মুখ্যমন্ত্রী

২৩৪ আসন বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮টি আসন। কিন্তু কোনও দল বা জোটই তা ছুঁতে পারেনি। বিধানসভা ভোটে একক বৃহত্তম দল হিসাবে আত্মপ্রকাশ করলেও জাদু সংখ্যা থেকে বেশ কিছুটা দূরে ছিল বিজয়ের দল টিভিকে। এই পরিস্থিতিতে বিজয়কে সমর্থন করেন কংগ্রেস, দুই বাম দল, ভিসিকে এবং মুসলিম লিগ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০২৬, ১৫:১২

options
link
বিজয়কে সমর্থন জয়ললিতার দলের ২৫ বিধায়কের! তামিলনাড়ুতে আস্থা ভোটে জয়ী নয়া মুখ্যমন্ত্রী
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়। ছবি: এএনআই।

বিরাট স্বস্তি টিভিকে শিবিরে। তামিলনাড়ুতে আস্থা ভোটে জয়ী নয়া মুখ্যমন্ত্রী বিজয়। সবমিলিয়ে তাঁর পক্ষে ভোট পড়েছে মোট ১৪৪টি। বিজয়কে সমর্থন করেছেন জয়ললিতার দল এডিএমকে-র ‘বিদ্রোহী’ ২৫ জন বিধায়ক। তবে ভোটদান থেকে বিরত থেকেছেন চার পিএমকে বিধায়ক এবং একজন বিজেপির বিধায়ক। কিন্তু আস্থা ভোটে অংশ নেয়নি এম কে স্ট্যালিনের দল ডিএমকে।

Advertisement

২৩৪ আসন বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮টি আসন। কিন্তু কোনও দল বা জোটই তা ছুঁতে পারেনি। বিধানসভা ভোটে একক বৃহত্তম দল হিসাবে আত্মপ্রকাশ করলেও জাদু সংখ্যা থেকে বেশ কিছুটা দূরে ছিল বিজয়ের দল টিভিকে। বিধানসভা নির্বাচনে বিজয়ের দলের প্রাপ্ত আসন সংখ্যা ১০৮। এদিকে বিজয় দু’টি আসনে জয়ী হওয়ায় তাদের বিধায়ক সংখ্যা ১০৭। এই পরিস্থিতিতে কংগ্রেসের পাঁচ বিধায়ক সমর্থন করে টিভিকে-কে। শুধু তা-ই নয়, দুই বাম দলের চার বিধায়কও বিজয়ের পাশে দাঁড়ান। পরে ভিসিকে, মুসলিগ লিগের সমর্থনে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বিজয়। তাঁর পক্ষে ছিলেন মোট ১২০ জন বিধায়ক, যা মোটেই স্বস্তিদায়ক নয়। যে কোনও মুহূর্তে পড়ে যেতে পারে সরকার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই পরিস্থিতিতে বুধবার বিধানসভায় আস্থাভোটে শক্তিপরীক্ষায় নামেন বিজয়। তাৎপর্যপূর্ণ বিষয় হল এডিএমকে প্রধান ই পালানিস্বামীর একাধিকবার বারণ সত্ত্বেও বুধবার আস্থা ভোটে বিজয়কে সমর্থন করেছেন তাঁর দলের ২৫ জন বিধায়ক। এর ফলে আড়াআড়ি ভাবে ভেঙে গেল এডিএমকে। মঙ্গলবারই সূত্র মারফত জানা গিয়েছিল, এডিএমকের অন্তত ৩০ জন বিধায়ক বিজয়কে সমর্থন করতে ইচ্ছুক। এমনকী দলের প্রধান যদি বিজয়কে সমর্থনে রাজি না হন, তাহলে তাঁরা সদলবলে পালানিস্বামীকে ছেড়ে নিজেরাই জয়ললিতার দলের মালিকানা দাবি করতে পারেন।

Advertisement

এই ‘বিদ্রোহী’ বিধায়কদের নেতা হলেন ৩ বারের রাজ্যসভার সাংসদ সি ভি সন্মুগামগ এবং এস পি ভেলুমানি। তাঁদের দাবি, দুই তৃতীয়াংশ বিধায়ক তাঁদের সঙ্গে। তবে তাঁরা দল ভাঙাতে চান না। দলের প্রধান পালানিস্বামীর উচিত বিধায়কদের দাবি মেনে বিজয়কে সমর্থন করা। কিন্তু তাতে কর্ণপাত করেননি এডিএমকে প্রধান। শেষমেশ বুধবার ৩০ জনের মধ্যে ২৫ জন ‘বিদ্রোহী’ এডিএমকে বিধায়ক বিজয়কে সমর্থন করলেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.