সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বদলে যাবে নাকি মোবাইল নম্বর। এবার ১০ ডিজিটের দিন শেষ! নতুন মোবাইল নম্বর নাকি হবে ১৩ সংখ্যার। বুধবার সকাল থেকে এমন খবর চাউর হতেই চারিদিকে আলোচনা শুরু হয়। অবশেষে বেলা গড়াতেই খোলসা হল সত্যি। জল্পনায় জল ঢেলে দিয়ে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকের পক্ষ থেকে গুজবে কান না দেওয়ার আর্জি জানানো হয়েছে।
[আপনার মোবাইল নম্বর আর দশ ডিজিটের থাকবে না! ব্যাপারটা কী?]
তবে সত্যিটা কী? মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ১৩ সংখ্যার ফোন নম্বর চালু করার খবর সত্যি। তবে কার্ড সোয়াইপ মেশিনের মতো যন্ত্রে যে সিম ব্যবহার করা হয় বদলাবে তার নম্বর। যার যান্ত্রিক নাম ‘এম টু এম’ অর্থাৎ মেসিন টু মেসিন। অক্টোবর ২০১৮ থেকে নম্বর বদলের এই প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে মন্ত্রক। প্রক্রিয়া শেষ করতে হবে চলতি বছরের মধ্যেই। এই প্রক্রিয়ার কোনও প্রভাব পড়বে না সাধারণ মোবাইল ব্যবহারকারীদের ওপর। ফলে, পুরনো নম্বরই বহাল তবিয়তে ব্যবহার করতে পারবেন তাঁরা। আর ১০ ডিজিট নয়, এবার থেকে মোবাইল নম্বর হতে পারে ১৩ ডিজিটের। বেশ কয়েকটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরে এমনই দাবি করা হয়েছিল। আগামী ১ জুলাই থেকে নতুন মোবাইল সিম নিলেই পাওয়া যাবে ১৩ সংখ্যার নম্বর। এই মর্মে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক সমস্ত রাজ্য সরকারকে নির্দেশ পাঠিয়েছে বলেও প্রচার করা হয়। কয়েকটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়, দশ সংখ্যার আর নতুন নম্বর দেওয়া সম্ভব নয় বলেই এই পরিবর্তন। আবার অন্য একটি সংবাদমাধ্যমে প্রচার করা হয়, আধার নম্বর লিঙ্ক সংক্রান্ত জটিলতার কারণেই মোবাইল নম্বর ১৩ সংখ্যার করা হচ্ছে। যদিও এই সব খবর ভিত্তিহীন বলেই জানিয়ে দিয়েছে টেলিকম মন্ত্রক। তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এমন প্রস্তাবও তাদের কাছে নেই। শুধু ‘এম টু এম’ নম্বরগুলিই হবে ১৩ সংখ্যার।
[ফের কোপ মধ্যবিত্তর সঞ্চয়ে, পিপিএফের পর এবার ইপিএফের সুদ কমল]
কী সেই ‘এম টু এম’? সোয়াইপ মেশিন, গাড়ির গতিবিধি থেকে এসি নিয়ন্ত্রণ করার ডিভাইস ব্যবহারের জন্য নির্দিষ্ট সিমের প্রয়োজন হয়। এছাড়া জটিল মেশিনারি চালু রাখতে এই ধরনের সিম কার্ড ব্যবহার করা হয়। স্মার্টহোমে, ট্র্যাফিক কন্ট্রোল করার জন্য অথবা বড়সড় ট্রাক বা ট্রেলার চালাতেও ‘এম টু এম’ সিম কার্ড ব্যবহৃত হয়। ওই সিমগুলির নম্বর ১৩ ডিজিটের হবে।
সর্বশেষ খবর
-
‘সুপ্রিম’ ডেডলাইন মেনে ঋতব্রত-সহ ১০ ‘বিদ্রোহী’ বিধায়কের ভবিষ্যৎ কী? মুখ খুললেন স্পিকার
-
‘২৫ টাকার গেরুয়া গামছা পরে বিজেপি হওয়া যাবে না’, ‘নব্য’দের কড়া হুঁশিয়ারি নেতার
-
পুজোর মুখে বাড়ল রাজ্য ও কলকাতা পুলিশ কর্মীদের রেশন ভাতা, কত টাকা মিলবে মাসে?
-
চানাচুরের প্যাকেটে পচা ইঁদুর! হুগলিতে কারখানা ঘেরাও করে বিক্ষোভ, হুলুস্থুল
-
তিন ওভার, হাতে এক উইকেট! অজি বোলিং বিক্রম সামলে নাটকীয় টেস্ট ড্র ভারতের তরুণ তুর্কিদের