সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও জঙ্গি হানা জম্মু ও কাশ্মীরে৷ মঙ্গলবার ভোরে নাগরটা সেনা ছাউনিতে অতর্কিতে হামলা চালায় একদল দুষ্কৃতী৷ এই হামলায় ভারতীয় সেনাবাহিনীর তিন জওয়ান নিহত হয়েছেন এবং আরও দুই জওয়ান গুরুতর আহত হয়েছেন বলে সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে৷
এদিন ভোর ৫টা ৩০ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে৷ জঙ্গিরা হামলা চালালে পাল্টা আক্রমণ করে সেনাবাহিনী৷ দু’ পক্ষের গুলির লড়াই এখনও জারি রয়েছে বলে জানা গিয়েছে৷ সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, ভোরবেলা হামলা চালায় দুষ্কৃতীরা৷ তারা সংখ্যায় কত জন ছিল সেই বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি৷
বিএসএফ আধিকারিক জানিয়েছেন, “গত কয়েকদিন ধরে সীমান্তবর্তী এলাকায় কিছু সন্দেহভাজন ব্যক্তির আনাগোনা লক্ষ্য করা যাচ্ছিল৷ চামিয়াল ও সাম্বা সেনা পোস্টের আশেপাশে এই ধরনের ঘটনা ঘটলে, সেনাবাহিনীর তরফ থেকে বাড়তি সতর্কতা নেওয়া হয়৷”
এদিন সাম্বা সেক্টরেও সেনা ও জঙ্গিদের লড়াই জারি রয়েছে৷ গুলির লড়াইয়ে ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান আহত হয়েছেন বলে জানানো হয়েছে সেনার তরফে৷
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?