সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের প্রধানমন্ত্রীর প্রতি আস্থা অগাধ, বুকে তাই ট্যাটু করে লেখা মোদির নাম৷ কিন্তু তাতেই পড়তে হল বিপাকে৷ এর জেরেই দেশের সেনাবাহিনীতে যোগ দিতে ব্যর্থ হল সৌরভ বিলগাইআন নামে এক বছর তেইশের যুবক৷
মধ্যপ্রদেশের এই যুবক মোদির ভক্ত৷ বিগত লোকসভা নির্বাচনে প্রচার চলাকালীনই ঠিক করে ফেলেন মোদি নাম লিখে রাখবেন বুকে৷ সেইমতো করিয়েছিলেন ট্যাটু৷ সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর নামও লেখা৷ লেখা-‘যবতক সুরজ চাঁদ রহেগা শিবরাজ মামা ও মোদি কা নাম রহেগা৷’ প্রশাসনের প্রতি তাঁর যে নির্বিকল্প আস্থা তা বোঝাই যায়৷ কিন্তু দেশের সেনা এই আবেগকে প্রশ্রয় দিতে নারাজ৷ সেনার নিয়ম অনুযায়ী, সেনার শরীরের কোনও অংশে কোনও ট্যাটু থাকা চলবে না. শুধু হাতের নীচের অংশে অর্থা কনুই থেকে কবজির মধ্যে ট্যাটু থাকতে পারে৷ এই যুবক তাই শারীরিক সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হলেও শেষমেশ সেনায় যোগ দিতে পারেননি৷
তবে একবার, দু’বার নয়, সেনায় যোগ দিতে টানা পাঁচবার চেষ্টা করেছেন তিনি৷ প্রতিবারই ট্যাটুর কারণে তাঁকে বাদ দেওয়া হয়েছে৷ আর তাই বেশ ক্ষুব্ধ এই যুবক৷ কিন্তু সেনার নিয়ম না মানলে সবরকম যোগ্যতা থাকা সত্ত্বেও যে কখনই বাহিনীতে তাঁর যোগ দেওয়া হবে না, তা স্পষ্ট৷ দেশের প্রতি ভালবাসার খাতিরে মোদির নাম কি বুক থেকে মুছে দেবেন এই যুবক? আপাতত এর কোনও উত্তর মেলেনি তাঁর থেকে৷
(ছবি-প্রতীকী)
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে