সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিখোঁজ ছাত্র ইস্যুতে এবার কেন্দ্রীয় সরকারকে বিঁধলেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা কানহাইয়া কুমার৷ জেএনইউ’র নিখোঁজ ছাত্র নাজিব আহমেদের প্রসঙ্গে এক সাক্ষাৎকরে কানহাইয়া তিনি বলেন, “সরকার বিশ্ববিদ্যালয় চত্ত্বর থেকে ৩০০০ কন্ডোম খুঁজে পেতে পারে কিন্তু একজন নিখোঁজ ছাত্রকে খুঁজে বের করতে পারে না৷”
সম্প্রতি কানহাইয়া কুমার নিজের বইপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সরকারের বিরুদ্ধে এই মন্তব্য করেন৷ নিজের বই ‘From Bihar to Tihar’ প্রকাশের সময় এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকরে জেএনইউ’র ছাত্রনেতা বিজেপি’র বিরুদ্ধে সরব হন৷
প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর থেকে নিখোঁজ জেএনইউ’র ছাত্র নাজিব আহমেদ৷ তাঁর নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস চত্ত্বর৷ ছেলেকে খুঁজে পাওয়ার দাবিতে পথে নেমেছেন নাজিবের মা স্বয়ং৷ কিন্তু এতকিছুর পরেও নাজিবকে খুঁজে পাওয়া যায়নি৷ আচমকা ক্যাম্পাস থেকে নাজিবের নিখোঁজ হয়ে যাওয়ার পিছনে এবিভিপি’র হাত রয়েছে বলেও অভিযোগ করছে ছাত্রদের একাংশ৷
সর্বশেষ খবর
-
ঝড়বৃষ্টিতে হাইটেনশন তার ছিঁড়ে বিপত্তি, মর্মান্তিক মৃত্যু ২ শাবক-সহ মা হাতির!
-
সমর্থন ‘বন্ধু’ রাশিয়া-সহ ৩ দেশের! রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী আসনের পথে আরও এগোল ভারত
-
বিজেপির হয়ে ভোটে লড়তে বলেছিলেন জ্ঞানেশ, বিস্ফোরক প্রাক্তন আমলা, ফের বিতর্ক
-
আগমনী থেকে বিসর্জন, রাতের ইডেন-আকাশে পুজোর প্যান্ডেল আঁকবে ‘ড্রোনাচার্য’
-
নগরপালিকা আইন লঙ্ঘন! এক ওয়ার্ড টানা ৪ বার মহিলা সংরক্ষণ, প্রতিবাদ মমতা তৃণমূল বাম-কংগ্রেসের