সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসমের তিনসুকিয়া জেলার ডিগবয়ে আইইডি বিস্ফোরণে প্রাণ হারালেন তিন ভারতীয় সেনা৷ সূত্রের খবর, সেনাবাহিনীর কনভয় যাওয়ার পথে জঙ্গিদের লুকিয়ে রাখা বিস্ফোরক ফেটে মারা যান ওই তিন জওয়ান৷ শনিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ বিস্ফোরণটি ঘটে সেনা সূত্রে জানানো হয়েছে৷
প্রতিরক্ষা মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, তিন জওয়ান নিহত হওয়ার পাশাপাশি বিস্ফোরণে চার জওয়ান আহত হয়েছেন৷ তাঁদের স্থানীয় সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ জঙ্গিরা রাস্তার মাঝখানে আইইডি পুঁতে রেখেছিল৷ সেনাবাহিনীর কনভয় সেই পথে যাওয়ার সময় প্রচন্ড বিস্ফোরণে ওই তিন জওয়ানের গাড়িটি কার্যত উড়ে যায়৷ থমকে যায় কনভয়ের পিছনের গাড়িগুলি৷ সেনাবাহিনীকে ঘিরে ফেলে জঙ্গিরা এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে৷ এই ঘটনায় তীব্র নিন্দা করে অসমের মুখ্যমন্ত্রী জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন৷ বিস্ফোরণস্থল ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে সেনা ও পুলিশের যৌথবাহিনী৷
#NEOps. IED blast,Tinsukia Update. Three Soldiers martyred & Four Soldiers Injured. Search Operation is on @adgpi
Advertisement— EasternCommand_IA (@easterncomd) November 19, 2016
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: পুজোর পরেই ভোট ইমপায়, বদলের টলিউডে ফিরবে ঐক্য?
-
২০ বছরের বঞ্চনা! বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবিতে বাঁকুড়ায় পঞ্চায়েত দপ্তরে ডেপুটেশন
-
জাল নথি দেখিয়ে চাকরি! দুই ‘ভুয়ো’ চিকিৎসককে বহিষ্কার করল রাজ্য সরকার
-
সাংসদ কি এবার কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতির্ময়? টানা ৪ বার রাজ্য বিজেপির পদপ্রাপ্তিতে তুঙ্গে জল্পনা
-
৯৪ ধাপ পিছিয়েও দুর্দান্ত লড়াই! বিশ্বকাপ খেলা পানামার বিরুদ্ধে দাপুটে ফুটবলে ড্র ভারতের