ফের জওয়ানের অঙ্গচ্ছেদ, বদলার ডাক ভারতীয় সেনার

এই হামলার প্রত্যাঘাত যে কঠোর হবে এদিন তাও জানিয়ে রাখল ভারতীয় সেনাবাহিনী৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৩, ২০১৬, ১০:৩৩

options
link
ফের জওয়ানের অঙ্গচ্ছেদ, বদলার ডাক ভারতীয় সেনার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাগাতার যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে পাক বাহিনী৷ সেই সঙ্গে চলছে চরম বর্বরতা৷ কিছুদিন আগেই এক ভারতীয় সেনার মুণ্ডচ্ছেদ করেছিল পাক সেনারা৷ তা নিয়ে ঝড় উঠেছিল নিন্দার৷ ফের একই বর্বরতা দেখাল পাক বাহিনী৷ জম্মু-কাশ্মীরের মাচাল সেক্টরে এক ভারতীয় জওয়ানের অঙ্গচ্ছেদ করল পাক সেনাবাহিনী৷

Advertisement

এদিন মাচাল সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালায় পাক বাহিনী৷ আক্রমণে নিহত হন তিন জওয়ান৷ সেই সঙ্গে এক জওয়ানের অঙ্গচ্ছেদ করে পাক বাহিনী৷ এই হামলার বদলা নেওয়া হবে বলে ইতিমধ্যেই হুমকি দিয়েছে ভারতীয় সেনা৷ এদিন সকালেই বান্দিপোরায় নিরাপত্তারক্ষীদের হাতে খতম হয় জঙ্গিরা৷ জঙ্গি ডেরা থেকে উদ্ধার হয় নয়া ২০০০ টাকার নোট৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গতমাসেই মণদীপ সিং নামে এক জওয়ানের মুণ্ডচ্ছেদ করে পাক বাহিনী৷ কাপুরুষোচিত হামলার নিন্দা করা হয় সব মহল থেকেই৷ কিন্তু তারপরেও একই ঘটনা ঘটল৷ এই হামলার প্রত্যাঘাত যে কঠোর হবে এদিন তাও জানিয়ে রাখল ভারতীয় সেনাবাহিনী৷

Advertisement

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন