রাষ্ট্রপতির আমন্ত্রণে সাড়া দিয়ে প্রাতঃরাশে তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় (Sougata Roy)। সোমবার X হ্যান্ডেলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজে সেই ছবি শেয়ার করেন। আর তা প্রকাশ্যে আসতে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জোর শোরগোল। কারণ, রমজান মাসে বহু সাংসদের রোজা চলার ফলে রাষ্ট্রপতির আমন্ত্রণ ফিরিয়েছিল তৃণমূল। অথচ দলের অবস্থানের উলটো পথে হেঁটে রাষ্ট্রপতি ভবনের প্রাতঃরাশে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ। তাই স্বাভাবিকভাবেই সৌগতকে ঘিরে ফের বিতর্ক দানা বেঁধেছে।
আরও পড়ুন:
সপ্তাহখানেক আগে রাষ্ট্রপতির শিলিগুড়ি সফর ঘিরে বিতর্ক দানা বাঁধে। সেই পরিস্থিতিতে আদিবাসী সমাজের উন্নয়নে রাজ্যে কী কী পদক্ষেপ করেছে তৃণমূল সরকার, যাবতীয় তথ্য তুলে ধরার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে চান প্রতিনিধিরা। শাসক শিবিরের তরফে দু’বার চিঠিও দেওয়া হয়। তা সত্ত্বেও সময় দেওয়া হয়নি। উলটে প্রাতঃরাশে তৃণমূল সাংসদদের আমন্ত্রণ করেন রাষ্ট্রপতি। ওয়াকিবহাল মহলের ধারণা, বাংলা সফরে বিতর্কের জেরেই রাষ্ট্রপতি তৃণমূল সাংসদদের সময় দেননি। এদিকে, আবার প্রাতঃরাশের আমন্ত্রণ ফেরায় তৃণমূল। রাজ্যসভার মুখ্য সচেতক নাদিমূল হক রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানান, রমজান চলার কারণে প্রাতঃরাশের আমন্ত্রণে যোগ দেওয়া সম্ভব নয়। একইসঙ্গে ঈদের পরে সময় দেওয়া হলে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার আশা প্রকাশও করেন। অথচ দলের অবস্থানের বিরুদ্ধে গিয়ে সেই রাষ্ট্রপতি ভবনের প্রাতঃরাশে যোগ দিলেন সৌগত রায়।
President Droupadi Murmu hosted Members of Parliament from West Bengal, Tamil Nadu, Telangana, Odisha, Goa, Puducherry, Andaman & Nicobar Islands, Dadra & Nagar Haveli and Daman & Diu and Lakshadweep for breakfast at Rashtrapati Bhavan Cultural Centre. pic.twitter.com/n01X80SsO9
Advertisement— President of India (@rashtrapatibhvn) March 16, 2026
দলের অবস্থানের বিরুদ্ধে গিয়ে কেন তিনি রাষ্ট্রপতি ভবনে গেলেন, তা এখনও স্পষ্ট নয়। সে বিষয়ে বর্ষীয়ান সাংসদের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তৃণমূলের তারকা সাংসদ শতাব্দী রায় বলেন, “সৌগত রায়ের রাষ্ট্রপতি ভবনের প্রাতঃরাশে যোগ দেওয়া নিয়ে যা সিদ্ধান্ত তা দল নেবে।” এই ইস্যুতে আবার টিপ্পনি কাটতে ছাড়েননি বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। তিনি বলেন, “মনে হয় দলের কথা শুনছেন না সৌগতবাবু।” বলে রাখা ভালো, এর আগেও একাধিকবার নানা বিতর্কিত মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলেছিলেন সৌগত রায়। এদিনের পদক্ষেপও যে যথেষ্ট অস্বস্তিকর, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
শহিদ তুমি কার! ২১ জুলাই নিয়ে দড়ি টানাটানি দুই তৃণমূলের, সিপি-কে চিঠি ঋতপন্থীদের
-
ছানি নিয়ে এই ৩ ভুল ধারণা কাড়তে পারে দৃষ্টিশক্তি! সতর্ক করলেন চক্ষু বিশেষজ্ঞ
-
‘গভীর রাতে স্বামী আর ছেলের ফারাকই বুঝতে পারি না’, মারাত্মক বিড়ম্বনায় ফারহা
-
শুটিং ফ্লোরে দেবের ‘দাদাগিরি’, টিমের সঙ্গে ছবি পোস্ট করে নতুন ‘দাদা’ লিখলেন…
-
দেশের এই মন্দিরে গেলেই সারে ডায়বেটিস, ভক্তদের বিশ্বাস, রোগ সারায় পিঁপড়েরা!