Kalyan Banerjee

সংসদের গুরুত্বপূর্ণ কমিটিতে তৃণমূলের কল্যাণ, বঙ্গ ভোটের আগে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত স্পিকারের

প্রায় দু’বছর আগে বর্তমান লোকসভা গঠনের পর এটাই নতুন কমিটি ঘোষণা। কমিটির চেয়ারম্যান করা হয়েছে বিজেপির প্রবীণ সাংসদ রবিশংকর প্রসাদ-কে।

নন্দিতা রায়
নন্দিতা রায়

শেষ আপডেট: মার্চ ৪, ২০২৬, ১২:৫১

options
link
সংসদের গুরুত্বপূর্ণ কমিটিতে তৃণমূলের কল্যাণ, বঙ্গ ভোটের আগে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত স্পিকারের
কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।

লোকসভার প্রিভিলেজ কমিটিতে ফের গুরুত্বপূর্ণ দায়িত্বে তৃণমূল কংগ্রেসের প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। মঙ্গলবার নতুন করে ১৫ সদস্যের প্রিভিলেজ কমিটি গঠন করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সেই তালিকায় ৬ নম্বরে রয়েছে শ্রীরামপুরের সাংসদ কল্যাণের নাম।

Advertisement

প্রায় দু’বছর আগে বর্তমান লোকসভা গঠনের পর এটাই নতুন কমিটি ঘোষণা। কমিটির চেয়ারম্যান করা হয়েছে বিজেপির প্রবীণ সাংসদ রবিশংকর প্রসাদ-কে। গুরুত্বপূর্ণ এই প্যানেলে বিজেপির রয়েছেন সাত জন সদস্য। কংগ্রেসের তিন জন প্রতিনিধি থাকছেন। এছাড়া ডিএমকে, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস, শিব সেনা এবং শিবসেনা (ইউবিটি) থেকে একজন করে সাংসদ স্থান পেয়েছেন।

Advertisement

লোকসভার প্রিভিলেজ কমিটি সংসদের অন্যতম গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি। কোনও সাংসদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস জমা পড়লে প্রথমে তা খতিয়ে দেখে এই কমিটি। প্রাথমিক তদন্ত ও শুনানির পর তারা রিপোর্ট জমা দেয় স্পিকারের কাছে। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ ঠিক হয়।

Advertisement

এর আগের কমিটির মেয়াদ শেষ হওয়ার পর নতুন প্যানেল গঠন নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল। সেই আবহেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুনর্নিযুক্তি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সংসদীয় বিতর্কে সরব ও স্পষ্টভাষী সাংসদ হিসেবে তাঁর পরিচিতি রয়েছে। ফলে প্রিভিলেজ কমিটির মতো স্পর্শকাতর দায়িত্বে তাঁর উপস্থিতি আগামী দিনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলেই মনে করা হচ্ছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.