সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেল লাইনের ধারে পড়ে আছে মায়ের দেহ৷ মৃত৷ একরত্তিটি বোঝে না সে কথা৷ তার খিদে পেয়েছে৷ আর তাই মৃত মায়েরই বুকে ওঠে স্তন্যপান করতে চাইছে সে৷ পারছে না৷ আবার চেষ্টা করছে৷ আপ্রাণ চেষ্টা করে জাগিয়ে তুলতে চাইছে তার মাকে৷ কিন্তু কী করে জানবে চিরঘুম থেকে মা আর কোনওদিনই জেগে উঠবে না!
এরকমই হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী থাকল মধ্যপ্রদেশের দামো জেলা৷ রাজধানী ভোপাল থেকে প্রায় ২৫০ কিমি দূরের জেলার এই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল৷ অনুমান করা হচ্ছে, ট্রেন থেকে কোনওভাবে পড়ে যান ওই মহিলা৷ মাথায় গুরুতর চোট পাওয়ার কারণেই তাঁর মৃত্যু ঘটে৷ কিন্তু আশ্চর্যভাবে বেঁচে যায় শিশুটি৷ সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পায় মর্মান্তিক দৃশ্য৷ দেখা যায়, মৃত মায়ের বুকের উপর উঠে স্তন্যপান করার চেষ্টা করছে শিশুটি৷ অনুমান করা হচ্ছে, পড়ে যাওয়ার পরও মহিলা কিছুক্ষণ সজ্ঞানেই ছিলেন৷ শিশুটিকে খাওয়ানোর চেষ্টা করেছিলেন সম্ভবত৷ তারপরই প্রাণ হারান তিনি৷ কিন্তু ওই অবস্থাতেই শেষবার মায়ের দুধ খাওয়ার চেষ্টা ছাড়েনি শিশুটি৷

মৃতদেহটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হলে কিছুতেই মাকে ছাড়তে নারাজ ছিল মাস সতেরোর শিশুটি৷ এরপর শুরু হয় একপ্রস্থ নাটক৷ সরকারি এক হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হলেও, প্রথমে ভর্তি নেওয়া হয়নি৷ কেননা কেউ অ্যাডমিশন ফি হিসেবে দশ টাকাও বের করতে চায়নি৷ শেষমেশ এক ওয়ার্ড বয় টাকা দিয়ে তাদের ভর্তির ব্যবস্থা করে৷
শিশুটিকে আপাতত একটি হোমে রাখা হয়েছে৷ মহিলার পরিবারের কেউ আছে কিনা, তার খোঁজ চালাচ্ছে পুলিশ৷
দেখুন ভিডিও-
সর্বশেষ খবর
-
‘চাকর-বাকরকে প্রার্থী করে দিলেও…’, সাত তাড়াতাড়ি প্রার্থী ঘোষণায় ‘কালীঘাট তৃণমূল’কে কটাক্ষ দিলীপের
-
বিদেশে পুরস্কার জয়, ভারতে সেন্সরের কোপে ‘সংস অফ ফরগোটেন ট্রিজ’, বিপাকে বঙ্গকন্যা অনুপর্ণা
-
প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সেনা সরিয়েছে চিন, ব্রিকস সাফল্যের মাঝেই সীমান্তে স্বস্তির রিপোর্ট কেন্দ্রের
-
ট্রফি নেননি হরমনরা, তবু নকভির সঙ্গে খাস গল্প সাইকিয়ার! বিতর্ক উঠতেই মুখ খুললেন বোর্ড সচিব
-
আজ মরণবাঁচন ম্যাচ, লিগ জয়ের স্বপ্ন টিকিয়ে রাখতে মহামেডানের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল