সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঋতুমতী মহিলাদের সবরীমালা মন্দিরে প্রবেশ নিয়ে বিতর্কের শেষ নেই৷ এরই মাঝে এবার নতুন করে উত্তেজনার পারদ চড়াল কেরল পুলিশ৷ আন্দোলনকারী নয়, এবার খোদ পুলিশের বিরুদ্ধেই উঠল রূপান্তরকামীদের মন্দিরে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ৷ নারী নয়, পুরুষের পোশাক পরলেই আয়াপ্পার দর্শন পাওয়া সম্ভব বলেও পুলিশ জানায় ওই রূপান্তরকামীদের৷
[মেলার মাঝেই চুম্বনে মত্ত একাধিক যুগল! প্রশাসনের নির্দেশে বাতিল প্রতিযোগিতা]
তাঁদের স্বপ্ন ছিল আয়াপ্পার দর্শন করবেন৷ সেই আশাতেই চার রূপান্তরকামী শনিবার এরনাকুলাম থেকে হাঁটা শুরু করেন৷ পুলিশের বিশেষ টিম দেখে তাঁদের৷ রবিবার ভোরের দিকে ইরুমেলিতে পৌঁছান রূপান্তরকামীরা৷ অভিযোগ, সবরীমালা মন্দিরের খুব কাছে আটকে দেওয়া হয় তাঁদের৷ মহিলাদের পোশাকে কোনওমতেই মন্দিরে ঢোকা সম্ভব নয় বলেও জানানো হয়৷ পুলিশের তরফে তাঁদের আরও বলা হয়, একমাত্র পুরুষদের পোশাকেই তাঁরা আয়াপ্পার দর্শন পেতে পারেন৷ প্রথমে পুলিশের অবাস্তব দাবি মানতে রাজি হননি রূপান্তরকামীরা৷ পরে তাঁরা পুলিশের প্রস্তাব মেনে নেন৷ মহিলার পরিবর্তে পুরুষের পোশাকেই মন্দিরে ঢুকতে চান ওই চার রূপান্তরকামী৷ ততক্ষণে নিজেদের মতামত বদল করে পুলিশ৷ সাফ জানিয়ে দেওয়া হয় কোনওভাবেই মন্দিরে ঢুকতে পারবেন না তাঁরা৷ এত কিছুর পর যদিও আর মন্দির ঢোকা হয়নি ওই রূপান্তরকামীদের৷ পুলিশের এহেন ব্যবহারে অত্যন্ত বিরক্ত তাঁরা৷ আয়াপ্পার ভক্তদের ক্ষেত্রে এই লিঙ্গবৈষম্য মোটেও ভাল চোখে দেখছেন না রূপান্তরকামীরা৷
[‘হালুম’ শব্দ শুনেই বাইক ছেড়ে গাছে, লেপার্ড হানায় ত্রস্ত মহারাষ্ট্র]
গত একশো বছরের রীতি অনুযায়ী ৮ থেকে ৫০ বছর বয়সি কোনও মহিলাই সবরীমালায় প্রবেশ করতে পারতেন না৷ পুরনো নিয়মে বদল আনে সুপ্রিম কোর্ট৷ ২৮ সেপ্টেম্বর যুগান্তকারী রায় দেয় সর্বোচ্চ আদালত৷ যে কোনও বয়সি মহিলাই এই মন্দিরে পা রাখতে পারবেন বলেই জানান বিচারপতিরা৷ তবে সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতায় হিন্দু সংগঠনগুলি আন্দোলন শুরু করে৷ একশো বছরের রীতি ভেঙে সবরীমালায় কোনওভাবেই ঋতুমতী মহিলারা প্রবেশ করতে পারবেন না বলেই জানান আন্দোলনকারীরা৷ একই সুর মন্দির কর্তৃপক্ষের গলাতেও৷ বিক্ষোভ-আন্দোলনের জেরে এখনও পর্যন্ত কোনও মহিলাই আয়াপ্পার দর্শন পাননি৷ এরই মাঝে রবিবার মন্দিরে ঢুকতে পারলেন না রূপান্তরকামীরাও৷ রবিবারের এই ঘটনায় নতুন করে যে খানিকটা উত্তেজনার পারদ চড়ল, তা বলাই যায়৷
সর্বশেষ খবর
-
ব্যাঙ্কের বাইরে এবার নিয়মিত টহল দেবে পুলিশ! নয়া নির্দেশিকা জারি লালবাজারের
-
যাত্রী সেজে গাড়িতে, ক্যাব চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে ফিল্মি কায়দায় ডাকাতি খাস কলকাতায়!
-
ইকবালের মতোই জলে ডুবে থাকে তার দিদি-বোনেরাও! ‘বাপমরা মেয়েগুলো’র চিন্তায় চোখে জল মায়ের
-
একজনের নামে ক’টা সিম কার্ড? আগস্টেই চালু হচ্ছে নয়া নিয়ম
-
রাতবিরেতে আচমকা পূর্ব বর্ধমানের স্বাস্থ্যকেন্দ্রে হানা স্বাস্থ্যমন্ত্রীর! ঘেঁটে দেখলেন ওষুধের স্টক