সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব খাদ্য দিবসে অনাহারে উপজাতিদের মৃত্যু প্রসঙ্গে মুম্বই সরকারকে একহাত নিল বম্বে হাই কোর্ট৷ অমরাবতী ও মেলঘাটের ১১টি জেলায় অনাহারে উপজাতিদের মৃত্যুর হার বৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন বিচারপতি ভি এম কানাড়ে৷
এদিন বিচারপতি কানাড়ে দেবেন্দ্র ফড়ণবিসের সরকারকে ব্রিটিশ আমলের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনব্যবস্থার সঙ্গে তুলনা করেন৷ তিনি বলেন, সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার যখন ব্রিটিশরা এখানে ছিল, তারা কখনও উপজাতিদের দিকে ফিরেও চাইত না৷ বর্তমানের আমলাতান্ত্রিক ব্যবস্থাতেও সেই দৃষ্টিভঙ্গিই রয়ে গিয়েছে৷
রাজ্য সরকারের হয়ে আইনজীবী নেহা ভিড়ে বলেন, সরকার যথাসাধ্য চেষ্টা করছে৷ তবে রাজ্যেরও অনেক বাধ্যবাধকতা রয়েছে৷ দারিদ্র দূরিকরণের জন্য বরাদ্দ অর্থ এখনও পুরোটা সরকারের হাতে এসে পৌঁছায়নি৷
এর পরিপ্রেক্ষিতেই রাজ্য সরকারকে অবিলম্বে বরাদ্দ অর্থের হাতে থাকা টাকা কোথায় কতটা পরিমাণ খরচ হয়েছে, তাঁর হিসেব হাই কোর্টে জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি৷ একই সঙ্গে উপজাতি এলাকাগুলিতে দারিদ্র দূরীকরণের জন্য প্রয়োজনে রতন টাটা ইন্সস্টিটিউট এবং অন্যান্য বিশেষজ্ঞদের পরামর্শ নিতে বলা হয়৷
সর্বশেষ খবর
-
ব্যাঙ্কের বাইরে এবার নিয়মিত টহল দেবে পুলিশ! নয়া নির্দেশিকা জারি লালবাজারের
-
যাত্রী সেজে গাড়িতে, ক্যাব চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে ফিল্মি কায়দায় ডাকাতি খাস কলকাতায়!
-
ইকবালের মতোই জলে ডুবে থাকে তার দিদি-বোনেরাও! ‘বাপমরা মেয়েগুলো’র চিন্তায় চোখে জল মায়ের
-
একজনের নামে ক’টা সিম কার্ড? আগস্টেই চালু হচ্ছে নয়া নিয়ম
-
রাতবিরেতে আচমকা পূর্ব বর্ধমানের স্বাস্থ্যকেন্দ্রে হানা স্বাস্থ্যমন্ত্রীর! ঘেঁটে দেখলেন ওষুধের স্টক