সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে সরব হয়েছে বিজেপি (BJP)। এমনকী, নবান্ন অভিযান করেছে তারা। অথচ সেই বিজেপিশাসিত ত্রিপুরায় নিয়োগের দাবিতে শনিবার ফের রাস্তায় নামলেন হাজার-হাজার শিক্ষক। আর তাঁদের বিক্ষোভ থামাতে লাঠি চালাল পুলিশ। ছোঁড়া হল জল কামানও। যার জেরে জখম হয়েছেন বহু শিক্ষক।

বাম আমলে চাকরি হারিয়েছিলেন ১০ হাজার ৩২৩ শিক্ষক। ছাঁটাই হওয়া শিক্ষকদের নিয়ে রাজ্য রাজনীতি দীর্ঘদিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে। তাঁদের একাংশের আন্দোলনে এদিন উত্তপ্ত হয়ে উঠে ত্রিপুরার (Tripura) রাজধানী আগরতলা। বিধানসভা অভিযানে করেন তাঁরা। সেই অভিযান ছত্রভঙ্গ করতে ছাঁটাই শিক্ষকদের উপর জল কামান ছোঁড়ে পুলিশ। লাঠিও চালায় তারা। লাঠির ঘায়ে জখম হয়েছেন বেশ কয়েকজন ছাঁটাই হওয়া শিক্ষক।

[আরও পড়ুন: ২০১৪ প্রাইমারি টেট: প্রায় ৪ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের]
উল্লেখ্য, বাম আমলে তাঁদের চাকরি দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময় ত্রিপুরা হাই কোর্ট অনিয়ম ও স্বজন পোষণের অভিযোগে সেই চাকরি বাতিল করে দেয়। সুপ্রিম কোর্টও ত্রিপুরা হাই কোর্টের রায় বহাল রাখে। যদিও বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে তাঁদের পুনর্বহালের প্রতিশ্রুতি দিয়েছিল। শীর্ষ আদালতে পুনর্বহালের আবেদন জানালেও আবেদন খারিজ হয়। যার ফলে তাঁদের চাকরি চলে যায়। ইতিমধ্যে বেশ কয়েকজন চাকরিচ্যুত শিক্ষক আত্মহত্যা করেছেন। মৃত্যু হয়েছে আরও কয়েকজনের। তাঁদের পরিবারে এখন অনাহার, অর্ধাহারে দিন কাটাচ্ছে। এই পরিস্থিতিতে মানবিকতার খাতিরে তাঁদের চাকরিতে বহালের দাবি উঠেছে।

[আরও পড়ুন: টেটের প্রশ্নপত্রে ভুল, পুজোর আগে আরও ৬৫ জনকে নিয়োগের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের]
এ বিষয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, “আইনি ব্যাপার চূড়ান্ত নিষ্পত্তি করে দিয়েছে আদালত। এই ক্ষেত্রে রাজ্য সরকারের ইচ্ছা সত্বেও কিছু করার নেই। তবে রাজ্য সরকার তাঁদের পাশে রয়েছে।” বর্তমানে ত্রিপুরায় বিধানসভা অধিবেশন চলছে। অধিবেশন চলাকালীন ছাঁটাই হওয়া শিক্ষকদের অভিযানকে ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে বিধানসভা চত্বর।
সর্বশেষ খবর
-
এ মাসেই দাম বাড়ছে পাউরুটির! কাঁচামালের মূল্যবৃদ্ধিতে লক্ষ্মীলাভের আশায় কী সিদ্ধান্ত বেকারি সংস্থাগুলির?
-
প্রাচীন ভারতে নারীদের লম্বা চুলের রহস্য়, ম্যাজিকের মতো কাজ করে ধূপের ধোঁয়া
-
‘নরেন্দ্র নামটা ঘেন্না করি’, ভারতীয় বক্সারকে বলেন পাক প্রতিদ্বন্দ্বী, শুনে কী করলেন মোদি?
-
সোনাঝুরির জঙ্গলে টুলুর বিলাসবহুল বাড়ির খোঁজ! তল্লাশিতে আটক তিন, হুলস্থূল শান্তিনিকেতনে
-
‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’: কেন বন্যপ্রাণের সঙ্গে মানুষের ‘বিরোধিতা’র সম্পর্ক দরকার হল?