২৪ ঘণ্টার মধ্যেই ফের বন্ধ হয়ে গেল অভিজিতের টুইটার অ্যাকাউন্ট

সোমবারই নতুন অ্যাকাউন্ট খুলে টুইট করেছিলেন তিনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২০, ১৪:১৯

options
link
২৪ ঘণ্টার মধ্যেই ফের বন্ধ হয়ে গেল অভিজিতের টুইটার অ্যাকাউন্ট

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র কয়েকঘণ্টা আগেই নতুন টুইটার অ্যাকাউন্ট খুলেছিলেন গায়ক অভিজিত ভট্টাচার্য। কিন্তু ২৪ ঘণ্টাও কাটতে পারল না ফের একবার টুইটার ইন্ডিয়ার পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হল তাঁর সেই অ্যাকাউন্টও। সম্প্রতি মহিলাদের সম্পর্কে অশালীন মন্তব্য করায় তাঁর অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দেয় টুইটার কর্তৃপক্ষ। কিন্ত এক সপ্তাহের মধ্যেই নতুন অ্যাকাউন্ট খুলে ফের টুইটারে হাজির হয়েছিলেন মুম্বইয়ের এই জনপ্রিয় বাঙালি গায়ক।

Advertisement

[‘ফ্যাট বয়’ উৎক্ষেপণ করে মহাকাশে মানুষ পাঠানোর প্রস্তুতি ইসরোর]

সোমবার নিজের নতুন টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেন অভিজিত। ভিডিও-তে অভিজিত বলেন, ‘এটি আমার নতুন অ্যাকাউন্ট। আমার ভেরিফায়েড অ্যাকাউন্টটি চালু না হওয়া পর্যন্ত, এই অ্যাকাউন্টেই আমাকে ফলো করুন। আমার নামে বাকি সব অ্যাকাউন্ট-ই নকল। আমার সুনাম নষ্ট করার চেষ্টা চলছে।’

Advertisement

Abhijit_web

Advertisement

টুইটারে বরাবর বিদ্রোহী মেজাজেই পাওয়া যায় গায়ক অভিজিতকে। বিভিন্ন বিষয়ে হামেশাই বিতর্কিত মন্তব্য পোস্ট করেন তিনি। গত ২২ মে জেএনইউয়ের পড়ুয়া শেহলা রশিদ-সহ অন্যান্য মহিলাদের নিয়ে অশালীন মন্তব্য পোস্ট করেন টুইটারে। বিতর্কের ঝড় ওঠে নেটদুনিয়ায়। নেটিজেনরাই অভিজিতের বিরুদ্ধে টুইটার কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলেন। এরপরেও আরও একটি টুইটে এক মহিলাকে মিস পাকিস্তান বলে অপমান করেন অভিজিত। কুপ্রস্তাব দেন। এরপর আর দেরি না করে অভিজিতের টুইটার অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দেয় টুইটার কর্তৃপক্ষ। এই ঘটনায় অভিজিতের পাশে দাঁড়িয়ে টুইটার ছেড়ে দেন গায়ক সোনু নিগমও।

[গান্ধীমূর্তি ভেঙে ফেলে রাখা হল আবর্জনার স্তূপে, বিক্ষুব্ধ বাসিন্দারা]

এর আগে গত জুলাই মাসে স্বাতী চতুর্বেদী নামে এক মহিলা অভিজিতের বিরুদ্ধে থানায় অশালীন মন্তব্যের অভিযোগ দায়ের করেছিলেন। গ্রেপ্তারও করা হয়েছিল তাঁকে। পরে অবশ্য নিজের কৃতকর্মের জন্য কান্নায় ভেঙে পড়ে ক্ষমা চেয়ে নেন অভিজিত।

[মন্ত্রীর ‘বিয়ার বার’ উদ্বোধন নিয়ে তীব্র বিতর্ক, ব্যাখ্যা চাইলেন যোগী]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.