সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অক্টোবর মাসে শোনা গিয়েছিল আরবিআই নাকি চলতি বছরে প্রথমবার ২০০০ টাকার নোট বাজারে আনতে চলেছে৷ সেই খবরের সত্যতা যদিও যাচাই করা সম্ভব হয়নি, তবুও চলতি বছরে ২০০০ টাকার নোট যে এক চমক হতে চলেছে তা নিয়ে বেশ উৎসাহিত ছিল আম জনতা৷ কেমন হবে এই ২০০০ টাকার নোট?
এই বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে এখনও কিছু জানানো না হলেও ইন্টারনেটে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে অপ্রকাশিত ২০০০ টাকার নোটের ছবি৷ গোলাপি রঙের এই ২০০০ টাকার নোট নাকি আগামী ১৫ দিনের মধ্যেই বাজারে লঞ্চ করবে রিজার্ভ ব্যাঙ্ক, এমনটাই রটে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
টুইটারে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে ২০০০ টাকার নোটের বান্ডিলের ছবি৷ যদিও এই ২০০০ টাকার নোট আদৌ সত্যিই বাজারে আসছে কিনা এবং এই নোট রিজার্ভ ব্যাঙ্ক ছাপিয়েছে কিনা সেই সম্পর্কে প্রশ্ন থেকেই যাচ্ছে৷ নোটের সত্যতা সম্পর্কেও বিশেষ কিছু শোনা যায়নি৷ তবুও নজর কেড়েছে নোটের ছবিগুলি৷
সর্বশেষ খবর
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘গাজা যুদ্ধ শেষ হোক চাননি নেতানিয়াহু, বন্দি মুক্তিতেও আগ্রহ ছিল না’, বিস্ফোরক প্রাক্তন সেনাকর্তা
-
জলে গেল রাহুলের সেঞ্চুরি, ‘নিয়মরক্ষা’র ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হার ভারতের
-
Exclusive: ভাঙা তো দূর, নন্দীগ্রামে সামান্য চোটও পাননি মমতা! প্রকাশ্যে ২১-এর রিপোর্ট
-
জাহ্নবীর সঙ্গে গানের দৃশ্য বিকৃত! আইনি পথে জুনিয়র এনটিআর, বিজয় বললেন, ‘ডিজিটালি যৌন নিগ্রহ’