সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরীর সমুদ্রে বিপত্তি। সমুদ্র স্নানে নেমে তলিয়ে মৃত্যু বাবা ও ছেলে। তাঁরা হাওড়ার বাসিন্দা। সম্পর্কে বাবা ও ছেলে। অসুস্থ আরও এক পর্যটক। তিনি ভরতি হাসপাতালে।
মৃতেরা হলেন রঞ্জন দাস ও ঋষভ দাস। তাঁরা গত ১ মে পুরীর উদ্দেশে রওনা হন। সঙ্গে ছিলেন রঞ্জনের মা, স্ত্রী এবং ভাগ্নে সায়ন দাস। পুরীর স্বর্গদ্বারের কাছে সেক্টর ১৩ এলাকায় সমুদ্রস্নানে নামেন তাঁরা। প্রচণ্ড ঢেউতে রঞ্জন, তাঁর ছেলে ঋষভ ও ভাগ্নে সায়ন তলিয়ে যান। পরিবারের বাকি সদস্যরা চিৎকার চেঁচামেচি করতে শুরু করেন।
[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির মূল পাণ্ডা মানিক, সুপ্রিম কোর্টে একের পর এক বিস্ফোরক অভিযোগ সিবিআইয়ের]
যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়। সায়নকে কিছুক্ষণের মধ্যে উদ্ধার করা সম্ভব হয়। তবে রঞ্জন এবং তাঁর ছেলেকে উদ্ধার করতে বেশ কিছুটা সময় লেগে যায়। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক দু’জনকে মৃত বলে জানান। সায়নের এখনও চিকিৎসা চলছে। আনন্দ করতে গিয়ে এমন মর্মান্তিক ঘটনায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছে গোটা পরিবার।
[আরও পড়ুন: আদালত চত্বরে শোভন-বৈশাখীকে হুমকির অভিযোগ, জানেনই না বলছেন রত্না]
সর্বশেষ খবর
-
ইসলামাবাদের নির্দেশে উত্তরবঙ্গ ও কলকাতায় আইএসআই ঘাঁটি! নেপালি তরুণীকে বিয়েও করে পাক চর রানা
-
২৪ ঘণ্টার মধ্যেই খেলবে দুই প্রধান, ডুরান্ডে ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রতিপক্ষ কারা?
-
কনুইতে অ্যানাস্থেশিয়ার ইঞ্জেকশন! মাত্রাতিরিক্ত ওষুধেই মৃত্যু এনআরএসের নার্সের?
-
জঙ্গি হামলার আশঙ্কা? শুধু কালীঘাট মন্দিরের জন্য আলাদা ফাঁড়ি, বেনজির পদক্ষেপ কলকাতা পুলিশের
-
‘উন্নতি করো, নয়তো বাদ পড়তে হবে’, উইকেটরক্ষককে সোজা বলে দিলেন গিল-গম্ভীররা