ভারী বৃষ্টির জেরে মুম্বইতে ধস নেমে মারাত্মক বিপত্তি। ঘাটকোপারে ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয়েছে দু’জনের। বুধবার ভোররাতে প্রবল বৃষ্টির কারণে মাটি নরম হয়ে গিয়ে টিলার একাংশ ভেঙে পড়ে। সে সময় ঘুমন্ত অবস্থাতেই বাড়ির উপর ধস নেমে চাপা পড়ে যান বাসিন্দারা। ধ্বংসস্তূপ সরিয়ে দু’জনের দেহ উদ্ধার করা হয়েছে। এখনও অন্তত ৬ জনের আটকে থাকার আশঙ্কা।
আরও পড়ুন:
বুধবার ভোর ৩ টে ৪৫ নাগাদ মুম্বইয়ের অশোক রোড এলাকার পাহাড়ি এলাকার একাংশ ধসে পড়ে। জল-কাদার স্রোতে ভেঙে পড়ে প্রায় সাতটি বাড়ি। সে সময় প্রায় সব বাড়িতেই বাসিন্দারা ঘুমন্ত অবস্থায় ছিলেন। বিপর্যয়ে আঁচ করতে পারার আগেই ধ্বংসস্তূপে চাপা পড়ে যায় সকলে।
পুরনিগমের তরফে জানানো হয়েছে, বুধবার ভোর ৩ টে ৪৫ নাগাদ মুম্বইয়ের অশোক রোড এলাকার পাহাড়ি এলাকার একাংশ ধসে পড়ে। জল-কাদার স্রোতে ভেঙে পড়ে প্রায় সাতটি বাড়ি। সে সময় প্রায় সব বাড়িতেই বাসিন্দারা ঘুমন্ত অবস্থায় ছিলেন। বিপর্যয়ে আঁচ করতে পারার আগেই ধ্বংসস্তূপে চাপা পড়ে যায় সকলে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ধ্বংসস্তূপে এখনও প্রায় ১০ জন চাপা পড়ে থাকতে পারে। প্রথমে এলাকার মানুষই উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুরসভার কর্মীরা। পাশাপাশি, দমকল বাহিনী, মুম্বই পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছন। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। ধ্বংসস্তূপ সরিয়ে দু’টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়।
মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার গণেশ শিন্ডে জানিয়েছেন, “এখনও উদ্ধারকাজ চলছে। এনডিআরএফ ও উদ্ধারকারী দল কাজ করছে। এখনই মৃত বা আহতের সংখ্যা নিশ্চিত বলা সম্ভব নয়।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। উদ্ধারকাজ খতিয়ে দেখতে ঘটনাস্থলে গিয়েছেন মুম্বইয়ের মেয়র ঋতু তাওড়ে।
#WATCH | Mumbai: A landslide occurred at Gaushiya Chawl, Chirag Nagar, near Rathod Medical in Kurla, at around 3:48 am. Two bodies have been recovered, and 6-8 persons are likely to be trapped. Rescue operation is underway.
(Source: NDRF) pic.twitter.com/aiDt2V38nZ
— ANI (@ANI) August 12, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ঘরের মাঠে ‘বিদেশ সফর’, দিল্লিতে আফগানদের আয়োজনে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া
-
লাফিয়ে বাড়ছে খাদ্যদ্রব্যের দাম, প্রতিকারে সরকার যেন নীরব না থাকে
-
আজ হরিয়ালি অমাবস্যা ও সূর্যগ্রহণের বিরল যোগ, স্রেফ একটি কাজেই দূর হবে সব বাধাবিপত্তি
-
স্পিকারকে না জানিয়ে নিলম্বিত! অবশেষে সাসপেনশন উঠে গেল বিধানসভার মার্শালের
-
‘হুজুগ’ বলেছিল তৃণমূল, অভয়া কাণ্ডের দু’বছর পর ফের ১৪ আগস্ট ‘রাত দখলে’র ডাক অগ্নিমিত্রার