সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গি হামলায় শহিদ হলেন অসম রাইফেলসের দুই জওয়ান৷ অসম-অরুণাচল সীমান্তের কাছে পর্যটকদের একটি গাড়ি এসকর্ট করে নিয়ে যাচ্ছিলেন জওয়ানরা৷ আচমকাই তাঁদের উপর হামলা চালায় জঙ্গিরা৷ চাংলংয়ের কাছে জয়রামপুরে ভারী অস্ত্রশস্ত্র-সহ জঙ্গিরা হামলা চালায়৷ দু’পক্ষের মধ্যে তীব্র গুলি বিনিময় হয়৷ জঙ্গিদের গ্রেনেডের আঘাতে শহিদ হন দুই জওয়ান, জানিয়েছেন ডিজিপি মুকেশ সহায়৷
সূত্রের খবর, এনএসসিএস(কে) জঙ্গিরা এই হামলা চালিয়েছে৷ উত্তর-পূর্ব ভারতে এই জঙ্গি বাহিনীর যথেষ্ট প্রভাব রয়েছে৷ জঙ্গিরা সেনাবাহিনীর গাড়ির উপর গ্রেনেড বর্ষণ করতে থাকে৷ ৫৩ নম্বর জাতীয় সড়কের কাছে পাংগসুয়া পাস উৎসবে যোগ দিতে যাচ্ছিলেন পর্যটকরা৷ তাঁদের গাড়িই এসকর্ট করে নিয়ে যাচ্ছিল অসম রাইফেলসের জওয়ানদের কনভয়৷ ওই কনভয়েই জঙ্গিদের নৃশংস হামলায় এদিন দেশের সবচেয়ে পুরনো অধাসেনা বাহিনীর দুই জওয়ান শহিদ হলেন৷
Arunachal: Two soldiers of Assam rifles lost their lives in encounter with NSCN(K) terrorists near Jairampur in Changlang.
— ANI (@ANI_news) January 22, 2017
সর্বশেষ খবর
-
হরমুজ এবার ট্রাম্প প্রণালী! ইরানের সঙ্গে উত্তেজনার মাঝেই গর্জন মার্কিন প্রেসিডেন্টের
-
কখনও জলে ডুবে, কখনও ঠায় শুয়ে, আচমকা কী হল ‘রামলালে’র?
-
বয়স ভাঁড়ানোর অপরাধে ‘বাংলা’র ক্রিকেটারকে দু’বছরের নির্বাসনে পাঠাল বোর্ড
-
পুজোর আগে বেহাল পিচ রাস্তা মেরামত, বিধায়কদের সঙ্গে বৈঠকে কী জানালেন পুর ইঞ্জিনিয়াররা?
-
প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিদেশে ত্রিশতরান! দক্ষিণ আফ্রিকায় ইতিহাস হৃদয়ের