সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজধানীর বুকে একের পর এক ধর্ষণ কার্যত প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে দিল্লির নিরাপত্তাকে৷ রাতের অন্ধকারে দিল্লি এবং সংলগ্ন এলাকায় মেয়েরা যে নিরাপদ নয় তা ফের প্রমাণিত৷ কিন্তু এবার মহিলাদের অসহায়তার সুযোগ নিয়ে পার পায়নি ধর্ষকরা৷ উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে নৃশংস এই অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ান আক্রান্ত দুই মহিলা৷ এমনকি অন্যান্য পথচারীদের সাহায্যে পুলিশের হাতে তুলে দেন অভিযুক্তদের৷
ঘটনাটি ঘটেছে হরিয়ানার গুরুগ্রাম অঞ্চলে৷ সূত্রের খবর, আক্রান্ত দুই মহিলা একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় নিরাপত্তা কর্মী৷ এদিন রাতে তাঁরা অফিস থেকে বাড়ি ফিরছিলেন বলেই জানা গিয়েছে৷ রাত হয়ে যাওয়ায় শেয়ার ট্যাক্সি ব্যবহার করেন তাঁরা৷ গাড়িতে উঠতেই তাঁরা লক্ষ করেন, চালক ছাড়াও আরেকজন ব্যক্তি রয়েছে গাড়িতে৷
ওই দুই মহিলার অভিযোগ, গাড়ির চালক স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা ধীর গতিতে গাড়ি চালানোয় তাঁরা গাড়ির গতি বাড়াতে অনুরোধ করেন৷ কিন্তু চালক তাঁদের কথা শোনেনি৷ অভিযোগ, এরপরই একটি মেট্রো স্টেশনের সামনে গাড়ি থামিয়ে আচমকা পিছনের সিটে ওই দুই মহিলার সঙ্গে এসে বসে বিকাশ নামের ওই চালক৷ তার পাশে বসে থাকা আরেক যুবক তখন গাড়িটি চালাতে শুরু করে৷ সেই সময়ই দুজনের মধ্যে একজন মহিলার গায়ে হাত দেয় ওই অভিযুক্ত৷ বাধা দেওয়ায় বন্দুক দেখিয়ে সর্বস্ব লুট করে বিকাশ৷ কিন্তু ধর্ষণ করার চেষ্টা করতেই উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে চালকের আসনে বসে থাকা পবনের উপর ঝাঁপিয়ে পড়েন এক মহিলা৷ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পাশে একটি ডিভাইডারে ধাক্কা মারে গাড়ি৷ সেই সুযোগে গাড়ি থেকে নেমে পড়েন তাঁরা৷ সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বিকাশ৷ কিন্তু পবনকে পথচারীদের সাহায্যে পুলিশের হাতে তুলে দিতে সক্ষম হন তাঁরা৷ পুলিশ সূত্রের খবর, পবনকে জেরা করে বিকাশকেও গ্রেফতার করে পুলিশ৷ তাঁদের বিরুদ্ধে ধর্ষণের ও চুরির মামলা দায়ের করা হয়েছে৷
সর্বশেষ খবর
-
‘ইতিহাস ওঁকে সম্মানের সঙ্গে মনে রাখবে’, কয়লা কাণ্ডে ‘কলঙ্কমুক্ত’ মনমোহনকে নিয়ে আবেগী সোনিয়া
-
লক্ষ্য বাংলার ঐতিহ্য রক্ষা, এবার সল্টলেক-নিউটাউন-রাজারহাটেও চলবে ট্রাম! শুরু সমীক্ষা
-
‘সিলেবাসের ৪ লাইনে বেঁধে ফেলা অনুচিত’, ক্ষুদিরামের মৃত্যুবার্ষিকীতে বড় ঘোষণা শুভেন্দুর
-
‘শুটিং শুরুর আগে সিনেমা ছাড়া…’, নাম না করে ‘ডন ৩’ বিতর্কে রণবীরকে বিঁধলেন ফারহান!
-
ডুরান্ডে হজম ১০ গোল, নিজের ক্লাবের সম্মানরক্ষায় মাঠে নামবেন টাইগার? মুখ খুললেন বলিতারকা