Assam UCC

অসমে লাভ জিহাদ রুখতে মরিয়া হিমন্ত, মন্ত্রিসভার প্রথম বৈঠকেই পাশ অভিন্ন দেওয়ানি বিধি

বিধানসভা নির্বাচনের আগে বিজেপির প্রতিশ্রুতি ছিল, ভোটে জেতার তিন মাসের মধ্যে লাগু হবে অভিন্ন দেওয়ানি বিধি। বিজেপি সরকার যে প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর, সেই বার্তা দিতে চান হিমন্ত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০২৬, ২৩:০৭

options
link
অসমে লাভ জিহাদ রুখতে মরিয়া হিমন্ত, মন্ত্রিসভার প্রথম বৈঠকেই পাশ অভিন্ন দেওয়ানি বিধি
অভিন্ন দেওয়ানি বিধির বিল পেশ অসম বিধানসভায়।

হিন্দুত্বে ভরসা রেখে ফল মিলেছে। অসমে ৮২টি আসন জিতেছে বিজেপি। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে কাজ শুরু করে দিলেন হিমন্ত বিশ্বশর্মা। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই পাশ হয়ে গেল অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের প্রস্তাব। উল্লেখ্য, অসমে সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপির ইস্তেহারের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল অভিন্ন দেওয়ানি বিধি। সরকার গড়েই প্রতিশ্রুতি পূরণের কাজ শুরু করে দিল বিজেপি।

Advertisement

মঙ্গলবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন হিমন্ত। বুধবার প্রথমবার বৈঠকে বসেছে অসমের নতুন মন্ত্রিসভা। সেখানেই পেশ করা হয় অভিন্ন দেওয়ানি বিধির খসড়া বিল। বুধবারই পাশ হয়ে যায় এই খসড়া। হিমন্তের কথায়, “অভিন্ন দেওয়ানি বিধির ফলে বহুবিবাহ বন্ধ হবে। লাভ জিহাদ, লিভ ইনে লাগাম টানা যাবে। বিয়ে এবং বিবাহবিচ্ছেদ দুটোই নথিভুক্ত করাতে হবে। মহিলাদের উত্তরাধিকার সুনিশ্চিত করা হবে।” হিমন্ত আরও বলেন, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সংকল্পপত্রে। বিজেপি সরকার যে প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর, সেই বার্তা দিতে চান হিমন্ত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ইতিমধ্যেই উত্তরাখণ্ড, গোয়া এবং গুজরাটে চালু হয়ে গিয়েছে অভিন্ন দেওয়ানি বিধি। কিন্তু আদিবাসী জনসংখ্যার কথা মাথায় রেখে অসমের বিধি তৈরি করছে হিমন্তের সরকার। বুধবার অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পাহাড় এবং সমতলের প্রত্যেক আদিবাসী গোষ্ঠীকে অভিন্ন দেওয়ানি বিধির বাইরে রাখা হয়েছে। অসমের মানুষের ঐতিহ্য এবং রীতিনীতিকেও বাদ দেওয়া হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি থেকে। মন্ত্রিসভায় পাশ হওয়ার পরে চলতি মাসের শেষদিকেই বিধানসভায় পেশ হবে অভিন্ন দেওয়ানি বিধির খসড়া বিল।

Advertisement

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে বিজেপির প্রতিশ্রুতি ছিল, ভোটে জেতার তিন মাসের মধ্যে লাগু হবে অভিন্ন দেওয়ানি বিধি। সেইসঙ্গে অহমিয়া জনতার ঐতিহ্য ও অধিকার রক্ষার জন্য আইনগত সুরক্ষা জোরদার করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। জাতিগত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে ইউসিসি বাস্তবায়ন করা হবে, এমনটাও বলা হয়েছিল। সেই কথা রাখতে উদ্যোগ নিয়েছেন হিমন্ত। অন্যদিকে পাঁচ বছরের মধ্যে ২ লক্ষ সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করতেও উদ্যোগ নিচ্ছে অসমের নতুন সরকার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.