সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ দেশের কলেজ পড়ুয়াদের জন্য দুঃসংবাদ৷ দেশের মোট ২৩টি বিশ্ববিদ্যালয় এবং ২৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানকে ভুয়ো বা ‘ফেক’ বলে ঘোষণা করল ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন(ইউজিসি)৷
[কবিতা নিয়ে বিতর্ক, শ্রীজাতর বিরুদ্ধে দায়ের হল এফআইআর]
সম্প্রতি প্রকাশিত সেই তালিকায় সবার উপরে রয়েছে দিল্লি৷ ইউজিসি-র রিপোর্ট অনুযায়ী, দিল্লির মোট ৬৬টি কজেলেরই কোনও আইনি স্বীকৃতি নেই৷ কলকাতার দু’টি শিক্ষাপ্রতিষ্ঠানের নামও রয়েছে তালিকায়৷ এছাড়া উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ুর বেশ কয়েকটি কলেজকে ‘ভুয়ো’ আখ্যা দেওয়া হয়েছে৷ এই ধরনের কলেজগুলির ছাত্র-ছাত্রীদের সার্টিফিকেট দেওয়ার অনুমতি পায় না৷ তাই এসব কলেজ থেকে কোনও কোর্সের সার্টিফিকেট পেলেও তা গ্রাহ্য করা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে৷ কমিশনের মতে, শিক্ষা প্রতিষ্ঠানের বেশ কিছু নীতি-নিয়ম পালন না করার জন্যই এগুলিকে ‘ভুয়া’ আখ্যা দেওয়া হয়েছে৷
[আলোচনার মাধ্যমে রাম মন্দির বিতর্কের সমাধানের পরামর্শ সুপ্রিম কোর্টের]
যেসব বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানকে UGC স্বীকৃতি দেয়নি, তাদের তালিকা UGC ও AICTE-র অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে৷ www.ugc.ac.in এবং www.aicte-india.org গেলেই পড়ুয়ারা দেখে নিতে পারবেন তাঁদের কলেজ ‘ভুয়ো’ আখ্যা পেয়েছে কি না৷
সর্বশেষ খবর
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের
-
জুলাই গণহত্যা মামলায় ঢাকার প্রাক্তন কমিশনার-সহ ৩ পুলিশকর্মীর মৃত্যুদণ্ড
-
৭ মাস পর খুলছে কাঁকিনাড়া জুটমিল, শিল্পের পুনর্জাগরণে খুশি ৩০০০ শ্রমিক