সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলেজ পাশ করেননি, এবারের নির্বাচনী হলফনামায় নিজেই একথা জানালেন আমেঠীর বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র পেশ করেন রাহুল গান্ধীর প্রতিপক্ষ তথা কেন্দ্রীয় মন্ত্রী৷ জানা গিয়েছে সেই হলফনামাতেই স্মৃতি জানিয়েছেন, ১৯৯৩-এ দিল্লির হোলি চাইল্ড অক্সিলিয়াম থেকে স্কুলের পড়াশোনা শেষ করে দিল্লি বিশ্ববিদ্যালয়ে বিকম কোর্সে ভরতি হন তিনি। কিন্তু কোর্স শেষ করতে পারেননি। আর কেন্দ্রীয় মন্ত্রীর এই হলফনামাই এবার বিতর্কে ফেলেছে তাঁকে৷
[ আরও পড়ুন: ঋতুস্রাবের ‘শাস্তি’ জরিমানা, বাধ্য হয়ে জরায়ু বাদ মহিলা শ্রমিকদের ]
সূত্রের খবর, ২০০৪-এর লোকসভা নির্বাচনে সময় যে হলফনামা পেশ করেছিলেন স্মৃতি ইরানি, তাতে জানিয়েছিলেন, ১৯৯৬-তে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেছেন তিনি। আবার রাজ্যসভার প্রার্থী হওয়ার সময়ে তিনি হলফনামায় জানিয়েছিলেন, বিকম পার্ট ওয়ান পাশ। প্রত্যেক নির্বাচনে স্মৃতির এই শিক্ষাগত যোগ্যতার পরিবর্তনই এবার বেকায়দায় ফেলেছে তাঁকে৷ এমনকী, এবিষয়ে ২০১৬-তে আদালতে মামলাও দায়ের হয়৷ জনৈক এক ব্যক্তি দিল্লি আদালতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেন৷ যারপর প্রাক্তন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেন, তাঁর শিক্ষাগত যোগ্যতার সম্পর্কিত কোনও তথ্য কাউকে না দেওয়ার৷ তিনি নিজেও এবিষয়ে মুখ খোলেননি৷ যার ফলে রহস্য আরও ঘনীভূত হয়৷ যা এবার স্পষ্ট হয় স্মৃতির হলফনামায়।

[ আরও পড়ুন: অতিরিক্ত পারিকর-নির্ভরতাই মাথাব্যথার কারণ! গোয়া নিয়ে চিন্তায় বিজেপি ]
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর মতোই জাঁকজমকপূর্ণ মিছিল করে বৃহস্পতিবার মনোনয়ন পেশ করেন স্মৃতি ইরানি৷ এবার কংগ্রেসের গড়ে পদ্ম ফোটানোর বিষয়ে একশো শতাংশ নিষ্টিত বলে জানান তিনি৷ এদিন কংগ্রেস সভাপতিকে কটাক্ষ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ জানান, পরাজয়ের ভয়েই রাহুল গান্ধী এবার আমেঠি ছাড়াও কেরলের ওয়ানড় থেকেও প্রার্থী হয়েছেন।
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর