সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বোনের সম্মান বাঁচাতে লড়ে গিয়েছিলেন দুষ্কৃতীদের সঙ্গে৷ কিন্তু নিজে রেহাই পেলেন না৷ যুবকের গায়েই আগুন লাগিয়ে দিল দুষ্কতীরা৷ ৫০ শতাংশ দগ্ধ শরীর নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন উত্তরপ্রদেশের সফ্রি গ্রামের সূরজ কশ্যপ৷
হাসপাতালে পুলিশকে সূরজ জানিয়েছেন, বৃহস্পতিবার তাঁর বাড়ির সামনে বসে মদ্যপান করছিল চার যুবক৷ ঘরে বোন থাকায় তিনি প্রকাশ্যে তাদের মদ খেয়ে হই-হট্টগোল করতে বারণ করেন৷ কিন্তু তাতে ফল উল্টো হয়৷ দুষ্কৃতীরা ঘরের ভিতরে চলে আসে এবং তাঁর বোনের শ্লীলতাহানির চেষ্টা করে৷ এর প্রতিবাদ করেন সূরজ৷ চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরাও ছুটে আসেন৷ লোকজন চলে আসায় পালিয়ে যায় দুষ্কৃতীরা৷
কিন্তু, পরদিন সকালে সূরজ বাড়ি থেকেই বের হতেই তাঁকে ঘিরে ফেলে চার জন৷ মারধর করে তাঁর গায়ে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়৷ স্থানীয়রা এসে আগুন নেভান৷ প্রায় সঙ্গে সঙ্গে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
লাদাখের তুষারচিতা দেখা যাবে জিপে বসেই, চালু হচ্ছে ভারতের প্রথম সুউচ্চ জঙ্গল সাফারি
-
নেতাজির চিতাভস্ম দেশে ফেরাবে কেন্দ্র? মোদি সরকারকে নোটিস সুপ্রিম কোর্টের
-
ভিক্টোরিয়ার কাছে মাটি কেটে বেরল দুর্গার ‘বোন’ দিব্যা, কলকাতা মেট্রোর পাতালপথে নয়া ইতিহাস
-
বন্ধুর বোনের সঙ্গে লুকিয়ে প্রেম করছেন ইয়ামাল? এক্সে ভাইরাল ভিডিওতে ফাঁস করলেন প্রেমিকা!
-
‘সত্য যেন এক নগ্ন শরীর’, বিচ্ছেদচর্চার মাঝে রণজয়ের নিশানায় শ্যামৌপ্তি? চর্চা তুঙ্গে