সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি চাকুরেদের জন্য সুখবর। খুব শীঘ্রই বেতন বাড়তে চলছে তাঁদের। রাজ্যে সপ্তম পে-কমিশনের বাস্তবায়ন করতে চলেছে সরকার। মঙ্গলবারই মন্ত্রিসভার বৈঠকে এবিষয়ে সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আরে, এই সুখবর কিন্তু এ রাজ্যের সরকারি চাকুরেদের জন্য নয়। সপ্তম পে কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশের অখিলেশ যাদব সরকার।
যাক, জয় বাবা ভোট দেবতা। এই দেবতার নামে একটা প্রণাম ঠুকে খুশি হয়ে যান উত্তরপ্রদেশবাসী। নতুন বছর শুরুতেই যে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। আর বলাই বাহুল্য সেকথা মাথায় রেখেই এই চমক দিতে চলেছে অখিলেশ সরকার। ইতিমধ্যেই মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে সম্মতি তো মিলেছে। ২১ ডিসেম্বর থেকে উত্তরপ্রদেশে বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে। সেই অধিবেশনেই এবিষয়ে সাপ্লিমেন্টারি বাজেট পেশ করার কথা ভাবছে সমাজবাদী পার্টি সরকার। এই বাজেটে চাকুরিজীবী ও পেনশেনভোগীদের জন্য এই বাড়তি খরচের জন্য তহবিল বরাদ্দ করা হবে। আশা করা হচ্ছে, এতে ২৪ হাজার কোটি টাকা বরাদ্দ হবে।
এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবে প্রায় উত্তরপ্রদেশের ১৬ লক্ষ চাকুরিজীবী ও ৬ লক্ষ পেনশনভোগী।
সর্বশেষ খবর
-
‘শুধরে যাও, নাহলে…’, নাম না করে রাষ্ট্রসংঘে ফের ‘সন্ত্রাসী’ পাকিস্তানকে তুলোধোনা জয়শংকরের
-
পুরভোটের আগে ফের সাংগঠনিক রদবদল বঙ্গ বিজেপিতে, বড় দায়িত্বে সজল
-
ভিনিসিয়াস-নুনেজদের স্বাগত জানাতে সেজে উঠছে যুবভারতী
-
রাষ্ট্রসংঘে মহানাটক! ইরানের দূতকে রহস্যময় উপহার দিতে গেলেন ইজরায়েলের প্রতিনিধি, তারপর…
-
২৪ দিনে ৫৫ নবজাতকের মৃত্যু! বিতর্কে কী বলছে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল?