সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবৈধভাবে গ্রামের জমি দখল করার অভিযোগ জানাতে আসা গ্রামবাসীকে মুরগির মতো ভঙ্গিতে বসিয়ে রেখে করিয়ে শাস্তি দিয়েছিলেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মিরগঞ্জের এসডিএম উদিত পাওয়ার। সোশাল মিডিয়ায় সেই ঘটনার ছবি ও ভিডিও ভাইরাল হতেই ওই আধিকারিককে বরখাস্ত করে দেওয়া হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, অফিসে নিজের চেয়ারে বসে আছেন উদিত। তাঁর সামনে মাটিতে হাঁটু গেড়ে বসে কান ধরে রয়েছেন মন্দনপুর গ্রামের এক যুবক। ভিডিওটি ছড়িয়ে পড়তেই উদিতের বিরুদ্ধে সরব হন গ্রামবাসীরা।
[আরও পড়ুন: হকার উচ্ছেদ ঘিরে রণক্ষেত্র হাওড়া স্টেশন, লাঠিচার্জ আরপিএফের]
তাঁদের দাবি, সৎকারের কাজে ব্যবহৃত জমি দখল হয়ে যাচ্ছে। সে ব্যাপারে অভিযোগ জানাতে গেলে উদিত ওই যুবককে শাস্তি দেন। যদিও উদিতের দাবি, তিনি ওই যুবককে মুরগির মতো ভঙ্গিতে বসে থাকার শাস্তি দেননি। ছেলেটিই ওইভাবে বসে তাঁকে জমির সমস্যা সমাধান করার জন্য চাপ দিচ্ছিলেন। তাঁর কথায়, তিনি অফিসে ঢুকে দেখেন ছেলেটি মুর্গা হয়ে রয়েছে। তাঁকে জিজ্ঞাসা করেন, কেন এভাবে বসে আছেন? এমনকী, বাকি কর্মীদের বলেছিলেন, ছেলেটিকে সোজা করে দাঁড় করাতেও।
[আরও পড়ুন: রেলট্র্যাক, সিগন্যালিংয়ের কাজ, রবিবার হাওড়া শাখায় বাতিল বেশ কয়েকটি ট্রেন]
ওই এলাকার জেলাশাসক উদিতকে এসডিএম পদ থেকে সরিয়ে দিয়ে জানান, ওঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়েছে। আপাতত ওঁকে অন্য কোথাও পোস্টিংও দেওয়া হয়নি।
সর্বশেষ খবর
-
২০ লিটারে ভেজাল মিশিয়ে ১০০ লিটার! নবদ্বীপে নকল দুধ কারবারের পর্দাফাঁস, ঝাঁপ পড়ল কারখানায়
-
‘আমাদের ধর্ম নিয়ে কথা বলার বিচারপতি কে?’ হিজাবে নিষেধাজ্ঞায় ফুঁসে উঠলেন ওয়েইসি
-
‘ফুটপাথ দখল বাংলার ফ্যাশন, লোকে এখন অ্যাডজাস্ট করছে’, দুধ গরম বিতর্কে মন্তব্য দিলীপের
-
পোস্তায় সোয়া কোটি টাকা ডাকাতির পিছনে রাজস্থানের ডাকাত, গ্রেপ্তার ‘টিপার’ হাওলা চক্রের সদস্য
-
বৈভব-যশস্বীদের ‘শায়েস্তা’ করা হোক! বিসিসিআই-আইসিসিকে আর্জি ভারতের প্রাক্তন ক্রিকেটারেরই