মহিলার সঙ্গে সম্পর্কের অভিযোগ, যৌনাঙ্গ কাটলেন সাধু বাবা

আপাতত চিকিৎসাধীন তিনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৯, ২০১৮, ২১:১০

options
link
মহিলার সঙ্গে সম্পর্কের অভিযোগ, যৌনাঙ্গ কাটলেন সাধু বাবা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এমন অভিযোগ উঠতেই ভেঙে পড়েন এক সাধু। দুঃখে ও হতাশায় শেষমেশ চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি। নিজেকে নির্দোষ প্রমাণ করতে যৌনাঙ্গই কেটে ফেলেন।

Advertisement

ঘটনা উত্তরপ্রদেশের। অভিযোগ, ফাঁকা জমিতে একটি আশ্রম তৈরি করতে চেয়েছিলেন মাদানি বাবা নামে এক সাধু। কিন্তু স্থানীয়দের একটি দল প্রতিবাদ জানায়। তাঁকে রুখতে ষড়যন্ত্র করা হয় বলে অভিযোগ জানান মাদানি বাবা। স্থানীয় এক মহিলার সঙ্গে তাঁর সম্পর্কের কথা চাউর করে দেওয়া হয়। বলা হয়, মহিলার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। যা আদপে মিথ্যে বলে দাবি ওই সাধুর। আর তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এমন অভিযোগ কোনওভাবেই মেনে নিতে পারেননি সাধু বাবা। নিজেকে নির্দোষ প্রমাণ করতে রাগে ও হতাশায় শেষমেশ নিজের যৌনাঙ্গ কেটে ফেলেন তিনি। লখনউ থেকে ৩০০ কিলোমিটার দূরে বামনা জেলা হাসপাতালে আপাতত চিকিৎসা চলছে তাঁর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

হাসপাতালের চিকিৎসক বলবীর সিং সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, বছর আঠাশের মাদানি বাবা কামসিন গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রতিবাদ করতে গিয়েই এমন ভয়ংকর সিদ্ধান্ত নিয়ে বসেন তিনি। আপাতত তিনি চিকিৎসাধীন। গোটা ঘটনার খবর পেয়েছে বামনা জেলার পুলিশও। তাদের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

Advertisement

[মার্কিন ভিসা নীতিতে বড় পরিবর্তন! বিপাকে ১০ হাজার ভারতীয়]

#MeToo অভিযানের মধ্যে দিয়ে বর্তমানে একের পর এক যৌন হেনস্তার কথা উঠে আসছে। সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ, প্রত্যেকেই নিজেদের যৌন নির্যাতনের ঘটনা তুলে ধরছেন সোশ্যাল মিডিয়ায়। এই পরিস্থিতিতে নিজেকে নির্দোষ প্রমাণ করার আর কোনও উপায় খুঁজে পাননি ওই ব্যক্তি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.