UP murder

‘বউমাকে রাজি করাও’, স্বামীর মুখে ‘কুকথা’ শুনে গলা কাটল স্ত্রী

পুত্রবধূর সম্মান বাঁচাতে 'খুনি' হলেন শাশুড়ি!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৭, ২০২৩, ১০:০২

options
link
‘বউমাকে রাজি করাও’, স্বামীর মুখে ‘কুকথা’ শুনে গলা কাটল স্ত্রী
প্রতীকী ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুত্রবধূকে যৌন নির্যাতন করতে চেয়েছিলেন শ্বশুর। তাঁকে বাঁচাতে গিয়ে স্বামীর গলা কেটে খুন (Murder) করলেন স্ত্রী। প্রাথমিক ভাবে অপরাধ অস্বীকার করলেও পরে তিনি নিজের অপরাধ কবুল করেছেন। এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। ঘটনা যোগীরাজ্যের (Uttar Pradesh)।

Advertisement

জানা যাচ্ছে, গত ১৪ আগস্ট ৪৩ বছরের তেজিন্দর সিং ঘুমোচ্ছিলেন। সেই সময়ই একটি ধারালো অস্ত্র এনে তাঁর গলায় কোপ বসান স্ত্রী মিথিলেশ দেবী। প্রথমে মৃতের পরিবারের সদস্যরা একে অচেনা আততায়ীর হামলা বলে দাবি করলেও তদন্তে নেমে পুলিশের সন্দেহের তির ঘুরে যায় মিথিলেশ দেবীর কাছে। ৪০ বছরের ওই গৃহবধূ প্রথমে নিজের অপরাধ স্বীকার করেননি। পরে জিজ্ঞাসাবাদের সময় তিনি ভেঙে পড়ে জানিয়ে দেন, তাঁর স্বামীকে তিনিই খুন করেছেন। আর এই হত্যাকাণ্ড তিনি ঘটিয়েছেন পুত্রবধূকে যৌন হয়রানির হাত থেকে বাঁচাতে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: রাহুল গান্ধীই কংগ্রেসের ‘প্রধানমন্ত্রীর মুখ’, দাবি গেহলটের]

অভিযুক্তের দাবি, নিজের ১৯ বছরের পুত্রবধূর প্রতি কুনজর ছিল তাঁর স্বামীর। বারবার স্ত্রীকে বলতেন, যেন তিনি বউমাকে রাজি করান তাঁর সঙ্গে যৌনতা করার জন্য। এরপরই স্বামীকে খুনের কথা ভাবেন তিনি। আর সেইমতো ঘুমন্ত অবস্থায় তাঁকে খুন করেন।

Advertisement

[আরও পড়ুন: চন্দ্রযান ৩-এর ল্যান্ডার ‘বিক্রমে’র নকশা তাঁর তৈরি, সুরাটের যুবকের দাবি ঘিরে হুলুস্থুল]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.