Rahul Gandhi

‘এরা যুবদের কথা শোনে না’, বিজেপিকে ‘অসংসদীয়’ ভাষায় আক্রমণ রাহুলের! হট্টগোল লোকসভায়

হাউসের রেকর্ড থেকে শব্দটি বাদ দেওয়ার আর্জি জানিয়েছেন রাহুল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৯, ২০২৬, ১৫:৩৯

options
link
‘এরা যুবদের কথা শোনে না’, বিজেপিকে ‘অসংসদীয়’ ভাষায় আক্রমণ রাহুলের! হট্টগোল লোকসভায়
রাহুল গান্ধী। ফাইল ছবি।

নিট প্রশ্নফাঁস ইস্যুতে হট্টগোল লোকসভায়। বিজেপি সাংসদ কিরেন রিজিজুর অভিযোগ, ‘অসংসদীয়’ ভাষায় বিজেপি তথা কেন্দ্রকে আক্রমণ করেছেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। হাউসের রেকর্ড থেকে শব্দটি বাদ দেওয়ার আর্জি জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। একই আর্জি জানিয়েছেন রাহুলও। অধিবেশন আড়াইটে পর্যন্ত মুলতুবি রাখা হয়েছে। 

Advertisement

ঠিক কী বলেছেন রাহুল? এদিন লোকসভায় বক্তব্য রাখার সময় রাহুলকে বলতে শোনা যায়, নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারীরা দেশের গর্ব। তারা কোনও ঘৃণাভাষণ দেয়নি। এরপরই এক তরুণীর বক্তব্য তুলে ধরে তাঁকে বলতে শোনা যায়, ”(অসংসদীয় ভাষা)-রা যুবদের কথা শোনে না।” পরে তিনি বিজেপি সমর্থকদের ‘অন্ধ ভক্ত’ বলেও তোপ দাগতে দেখা যায় তাঁকে। রাহুলের এহেন মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। পরে রাহুল বলেন, ওই শব্দ সরকারের উদ্দেশে তিনি ব্যবহার করেননি। এবং ওই শব্দগুলি রেকর্ড থেকে বাদ দিয়ে দেওয়া হোক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিন রাহুলের খোঁচা, আন্দোলনকারীরা ‘অন্ধ ভক্ত’ হতে চায় না বলেই তারা সরকারের রোষে পড়েছে। পাশাপাশি অভিভাবকদের ভয় সত্ত্বেও বিজেপি-আরএসএসের বিরুদ্ধে আন্দোলনকারীরা দাঁড়িয়েছে বলেও দাবি করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও খোঁচা দিয়েছেন রাহুল। তিনি বলেন, ”তথাকথিত স্বরাষ্ট্রমন্ত্রীর সাহস হল না লোকসভায় এসে বসার।”

Advertisement

এদিন রাহুলের মন্তব্যের বিরোধিতা করেন স্পিকার ওম বিড়লা। তিনি বলেন, যতক্ষণ না কংগ্রেস সাংসদ কোনও তথ্য তুলে ধরছেন তাঁর কোনও মন্তব্যই রেকর্ডে রাখা হবে না। এমনকী, তিনি তাঁর কথা না শুনলে পরবর্তী বক্তাকে এখনই ডেকে নেওয়া হবে হুঁশিয়ারিও দেন তিনি। সেই সময় নেপথ্যে কংগ্রেস সাংসদদের চেঁচিয়ে বলতে শোনা যায়, ”রাহুলজিকে বলতে দেওয়া হোক।” কিন্তু এনডিএ সাংসদরা প্রতিবাদ করতেই থাকেন। পরে স্পিকার আড়াইটে পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.