সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাত গুটিয়ে বসে নেই ভারত৷ বিশেষ করে ভারতীয় সেনা৷ সূত্রের খবর, প্রতিশোধের অভিযান শুরু হয়ে গিয়েছে৷ ইতিমধ্যেই কাশ্মীর সীমান্তে ২০ জন জঙ্গিকে খতম করে দিয়েছে ভারতীয় সেনা৷
উরি হামলার জবাব দিতে আগেই সীমান্ত পেরিয়ে হামলা করতে চেয়েছিল ভারতীয় সেনা৷ শোনা গিয়েছিল ভারত সরকার নাকি ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিতে চায়৷ সেই সময়ই প্রশ্ন উঠেছিল, ভারতের সহ্য ক্ষমতার সুযোগ নিচ্ছে না তো পাকিস্তান? সেই প্রশ্নের উত্তর এদিন মিলেছে বেসরকারি সংবাদ সংস্থা সূত্রের একটি খবরে৷
শোনা গিয়েছে, ভারতীয় সেনার দুটি বিশেষ ইউনিট কপ্টারে করে সীমান্ত পেরিয়ে স্পেশাল কোভার্ট অপারেশন চালিয়েছে৷ গত মঙ্গল ও বুধবার এই বিশেষ ‘মিলিটারি অপারেশন‘ চালানো হয়েছে বলেই সেনা সূত্রে জানা গিয়েছে৷ প্রতিটি ইউনিটে ১৮-২০ জন প্রশিক্ষিত প্যারা কম্যান্ডো ছিলেন৷ যাঁরা পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছেন৷ হামলায় ২০ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে৷
সর্বশেষ খবর
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের
-
যন্তর মন্তর অতীত, এবার দেশজুড়ে নয়া কর্মসূচি ঘোষণা ‘আরশালো’দের, ফের বিক্ষোভের ছক?
-
ব্রিকসের পাশাপাশি দ্বিপাক্ষিক সফরেও তারেককে আমন্ত্রণ! হাসিনা-হাদি নিয়ে মন্তব্য দিল্লির
-
SIR-এ বাদ প্রকাশ রাজের নাম! ‘এবার খেলা হবে’, চ্যালেঞ্জ অভিনেতার