খেলতে খেলতে নর্দমায় পড়ে গিয়েছিল ৬ বছরের মেয়ে। নোংরা হয়ে গিয়েছিল পরনের কাপড়। এই ‘অপরাধে’ উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাজিয়াবাদে ৬ বছরের মেয়েকে পিটিয়ে মারলেন বাবা ও সৎ মা। বর্বর অত্যাচারে অভিযুক্ত বাবা ও সৎ মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গাজিয়াবাদের দসনা এলাকায় বাড়ি অভিযুক্ত আক্রমের। আগের পক্ষের স্ত্রী তারানার মৃত্যুর পর নিশা নামের এক যুবতীকে বিয়ে করেছেন তিনি। তারানার সঙ্গে তিন সন্তান রয়েছে আক্রমের। ৬ বছরের শিফা প্রয়াত তারানার মেয়ে। ঘটনার দিন মা মরা মেয়ে রাস্তার ধারে খেলছিল। আচমকা সে পাশের নর্দমায় পড়ে যায়। তাতে জামা নোংরা হয়। এই অপরাধে নৃশংস অত্যাচার চালান শিফার সৎ মা ও বাবা। প্রায় আধ মরা অবস্থায় কনকনে শীতের রাতে ছাদে ফেলে রাখা হয় তাকে। সকালে মৃত্যু হয় শিশুটির।
প্রতিবেশীদের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়। এসিপি প্রিয়া শ্রী পাল জানান, ইতিমধ্যে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এসেছে। ছয় বছরের শিশুর শরীরে ১৩টি আঘাতের চিহ্ন রয়েছে, পাঁজরের হাড় ভেঙেছে। শরীরের ভিতরে রক্তপাত হয়ে মৃত্যু হয়েছে শিফার। বুধবার অভিযুক্ত আক্রম ও নিশাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
লক্ষ্য ‘চিকেনস নেক’ নিরাপত্তা, ছয় লেনের বিকল্প করোনেশন সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শুরু
-
পেনাল্টিতে বঞ্চিত! সূচি নিয়েও ক্ষুব্ধ মোহনবাগান কোচ, ডুরান্ডের সেমিতে সামনে কে?
-
লোকসভা ভোটের আগে বিজেপিতে ‘সংঘ-শক্তি’! রাম মাধবের প্রত্যাবর্তনে বাড়ছে আরএসএস-এর গুরুত্ব
-
মাস দুয়েক বাদেই ২৬ গিল্ডের নির্বাচন, টলিউডের ‘নর্দমা’ সাফ করার হুঁশিয়ারি মিঠুনের
-
তৃণমূল আমলে জলযন্ত্রণা নিত্যসঙ্গী! এবার হাওড়ার জমা জল সমস্যা মোকাবিলায় ময়দানে ইঞ্জিনিয়ার-সাফাই কর্মীরা